শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের পদত্যাগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা ডেস্ক: ক্ষমতার মেয়াদ পূর্ণ হওয়ার তিন বছর আগেই পদত্যাগ করার ঘোষণা দিলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। আগামী ১লা ফেব্রুয়ারি থেকে তার পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছে অনলাইন সিএনবিসি। জিম ইয়ং কিম পদত্যাগের এমন আকস্মিত ঘোষণা দিয়ে বলেছেন, পদত্যাগের পর তিনি অবিলম্বে যোগ দেবেন একটি প্রতিষ্ঠানে এবং তার লক্ষ্য থাকবে উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামোর উন্নয়ন। তার পদত্যাগ কার্যকর হলে বিশ্বব্যাংকের অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা।
উল্লেখ্য, জিম ইয়ং কিমের ক্ষমতার মেয়াদ রয়েছে ২০২২ সাল পর্যন্ত। সেই হিসাবে তার এখনও ক্ষমতার মেয়াদ আছে ৩ বছরের বেশি। তাহলে কেন তিনি এখন এমন সিদ্ধান্ত নিচ্ছেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেন নি। তবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি বাজে এক পরিস্থিতির মধ্যে ছিলেন।

তাকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে প্রথমবার এবং দ্বিতীয় মেয়াদে মনোনয়ন দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বিশ্বব্যাংকের ভিতরের গুরুত্বপূর্ণ দুটি সূত্র বলেছেন, এ ব্যাংকের পরিচালনা পরিষদ থেকে কিম বিদায় নিচ্ছেন নিজস্ব ইচ্ছায়। তাকে ট্রাম্প প্রশাসন থেকে চাপ প্রয়োগ করা হয় নি পদত্যাগে।
৫৯ বছর বয়সী জিম ইয়ং একজন চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিষয়ক পরামর্শক। তিনি সবুজ বা পরিবেশ বান্ধব প্রকল্পে অর্থায়নকে উৎসাহিত করেছেন। বিশেষত তিনি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগকে অনুৎসাহিত করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD