শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও রাষ্ট্রীয় কর্মকর্তারা।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজনৈতিক ব্যক্তিবর্গ, সচিব, সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, পুলিশ, বিজিবি ও র‌্যা

ব কর্মকর্তারা।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী, তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, সেনাপ্রধান জে. আজিজ আহমেদ, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মসিহুজ্জামান সেরনিবায়াত, নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এছাড়াও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, পুলিশের পক্ষ থেকে আইজিপি মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, ব্যাংকার্স এসোসিয়েশনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা জানানো শেষে প্রধানমন্ত্রী গণভবনে আগত অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে এটা আরেকটি বড় বিজয়। ক্ষমতা আমার কাছে ব্যক্তিগত কিছু নয়, ক্ষমতা আর কাছে হলো দেশের মানুষের সেবা করা, মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো। বিজয়ের জন্য তিনি দেশবাসীসহ নির্বাচন সংশ্লিষ্ট কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD