মোঃ রাসেল আহম্মেদ, লিসবন (পর্তুগাল),প্রতিনিধি :
বাংলাদেশ কমিউনিটি অব কাসকাইস গড়ার লক্ষ্যে, কাসকাইসে বসবাসরত বাংলাদেশীরা এক মিলনমেলার আয়োজন করে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ‘কাসকাইস কাবাব’ প্রাঙ্গনে উক্ত মিলনমেলা অনুষ্ঠিত হয়।
ফখরুল ইসলাম ফরায়েজী ও রিয়াল হোসেনের সঞ্চলনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন কাসকাইস জামে মসজিদের খতিব দেলোয়ার হোসেন। স্বগত বক্তব্য এবং কমিউনিটি গঠনের লক্ষ ও উদেশ্য নিয়ে আলোচনা রাখেন ফয়সাল।
আরো বক্তব্য রাখেন কুদরত আলী মাহমুদ, শাহজালাল আল মামুন (সোহেল), ফারুক আহম্মেদ, আরজু আহমেদ, মোঃ আলাউদ্দিন শুভ্র, মোঃ শাহাদাত হোসেন মজনু, মোঃ ইউচুফ ভূইয়া মহসিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পর্তুগালের আইন কানুন মেনে চলে এবং বাংলাদেশের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে, সুখে দুঃখে মিলেমিশে বাংলা ভাষাবাসি সকলে একত্রে শান্তি প্রতিষ্ঠা করে একটি সমাজ কল্যাণ মূলক সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ। ‘সেবাই মানবতার ধর্ম’ এই স্লোগানকে সামনে রেখে সবাই একযোগে কাজ করার ব্রত গ্রহণ করেন।
উক্ত মিলনমেলার আয়োজনে ছিলেন আবদুর রহমান, ফটিক চৌধুরী, সেলিম, মোয়াজ্জেম হোসেন রবিন, রবিন, সামাদ, এমদাদ, সোহাগ, রাজীব, সাহাদাত, রাজু, ইমন, রাসেল, মামুন, বেলাল, হারুন, রাহী, উসমান, রিয়েল, তানবীর, শ্রাবন, সুমন পাটোয়ারী, সাইফুল ইসলাম সোহাগ, মামুন আহমেদ, শাহ আলম, রনি এবং জুয়েল।
ফটিক চৌধুরীর সমাপনী বক্তব্যে সকলের সার্বিক মঙ্গল কামনা করে ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।