শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

ইতালীর পিয়াচ্ছা ভিক্টোরিয়ায় উদ্বোধন হলো- ‘ফুড অফ রোমা এন্ড রেস্টুরেন্ট’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮

মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধি:
জীবন ও জীবিকার তাগিদে প্রায় এক কোটি বাংলাদেশী প্রবাস জীবন বেছে নিয়েছে। প্রবাস জীবনে কর্মের মধ্যে নেই কোন ভেদাভেদ আর এই কর্মের পাশাপাশি নিজেদের অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের মেধা, মনন ও পরিশ্রম দিয়ে বিদেশীদের সঙ্গে পাল্লা দিয়ে চলছে এবং সফল ও হচ্ছেন।
এমনই একজন হলেন হুমায়ূন কবির বাবুল। তিনি দীর্ঘদিন থেকেই রাজধানী রোমের রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত আছেন। সম্প্রতি তিনি রোমের ব্যবসায়ী প্রাণ কেন্দ্র পিয়াচ্ছা ভিক্টোরিয়ায় ” ফুড অফ রোমা এন্ড ইন্ডিয়া” নামক একটি বৃহৎ ও আধুনিক সাজে সজ্জিত একটি রেস্টুরেন্ট উদ্বোধন করেন।
এই রেস্টুরেন্টে ইটালিয়ান, ইন্ডিয়ান ও বাংলাদেশী বিভিন্ন স্বাদের খাবার পাওয়া যাবে। প্রতিষ্ঠানের কর্ণধার হুমায়ূন কবির বাবুল বলেন” এই রেস্টুরেন্টের প্রতিটি খাবার মেনু তৈরী করা হয়েছে সাধ, সাধ্য এবং গুণগত মানকে সামনে রেখে। প্রতিটি খাবারেই থাকবে বিশ্বস্ততা।”
এই সময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কে এম লোকমান হোসেন, মাহতাব হোসেন,  হাজী মোঃ আব্দুর রাজ্জাক, আব্দুর রব ফকির, মাহবুবুল আলম প্রধান, জহিরুল ইসলাম, এনায়েত করিম, ইকবাল ঢালী সহ অনেকে। শেষে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্যের জন্য বিশেষ দোয়া করা হয়।


শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD