শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

ইতালির ভেনিসে বিজয়ফুল কর্মসূচি পালিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮

ইতালির ভেনিসে ‘ভেনিস বাংলা ‘ স্কুলের আয়োজনে বাংলা প্রেসক্লাব মিলানের সহযোগিতায় বাংলা স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিজয়ফুল কর্মসূচি নিয়ে আলোচনা,বিজয়ফুল তৈরী এবং একে অপরকে পরিয়ে দেওয়ার মধ্য দিয়ে বিজয়ফুল অনুষ্ঠান পালন করা হয়েছে।
পাঁচটি সবুজ পাপড়ি আর মাঝখানে লাল বৃত্ত তৈরি করতে করতে শিশুরা জানতে চায়, কেন পাঁচটা পাপড়ি, কেন বৃত্তটি লাল।
পাঁচটি পাপড়ি দিয়ে কত কিছু বোঝানো যায়! পাঁচটি মৌলিক অধিকার, আমাদের দেশের পাঁচটি প্রধান নদী, আমাদের সমাজের পাঁচটি গোষ্ঠী। বিজয়ফুলের মাঝখানের লাল বৃত্তটি আমাদের স্বাধীনতার সূর্যের প্রতীক।’প্রবাসী শিশু কিশোররা বেশ মনোযোগ দিয়ে এই বিজয়ফুল তৈরী করে।
বিজয়ফুলের উজ্জীবক নাজমুল হোসেন এর পরিচালনায়  বক্তব্য রাখেন বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার,সহ সভাপতি আক্তার,সদস্য হান্নান মিয়া,শিক্ষা সম্পাদিকা নাসরিন আক্তার,সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পান্না,সহ মহিলা সম্পাদিকা সুরাইয়া আক্তার,সাহিত্য সম্পাদক কাজী মাহফুজ রানা,শিক্ষিকা রিমা বড়ুয়া,দিলরুবা জামান প্রমুখ।
ডিসেম্বরের ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত বিজয়ফুল ধারণের কর্মসূচি পালন করার জন্য সকল প্রবাসীদেরকে আহ্বান জানানো হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD