শিরোনাম :
বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা প্রধান প্রধান রুটে চালু হবে বৈদ্যুতিক ট্রেন, রেল উন্নয়নে ২০৪৫ সাল পর্যন্ত ২৪ প্রকল্প গণতান্ত্রিক উত্তরণের পর ঢাকা-বার্লিন সহযোগিতায় নতুন সম্ভাবনা দেখছে জার্মানি ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ইতিহাস গড়লেন তিন বাংলাদেশি শিক্ষার্থী বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে:বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে বিজিবি–বিএসএফ টানাপোড়েনে সীমান্তে আটকা নারী ও শিশু, চরম দুর্ভোগে পরিবার

হজ ফ্লাইট শুরু আজ, প্রথম দিনে যাচ্ছেন ৪১৯ হজযাত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ৪১৯ হজযাত্রীর সৌদি আরব যাত্রার মধ্য দিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) শুরু হচ্ছে এ মৌসুমের প্রথম হজ ফ্লাইট। এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন। ৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। প্রথম ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।

এবার সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে ১১২ জন এবং বেসরকারি পর্যায়ে ১ হাজার ৭৪৩ জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহায়তা করবেন।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া জানান, বিমানবন্দরে হজযাত্রীরা যেন কোনও ধরনের বিড়ম্বনার শিকার না হন তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শাহজালাল বিমানবন্দরেই সৌদি অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন হবে। এতে করে সেখানকার বিড়ম্বনা বা দুর্ভোগ এড়ানো সম্ভব হবে।

হজযাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ তিনটি এয়ারলাইনস প্রস্তুত রয়েছে। এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৮টি হজ ফ্লাইট, সাউদিয়া ৮০ এবং নাস এয়ারলাইনস ৩৪টি হজ ফ্লাইট পরিচালনা করবে। ফিরতি ফ্লাইটের সংখ্যা যথাক্রমে বিমান ১০৯, সাউদিয়া ৭৯ এবং নাস ৩৪টি। চাঁদ দেখা সাপেক্ষে ১৪৪৬ হিজরির ৯ জিলহজ , ২০২৫ সালের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD