শিরোনাম :
বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা প্রধান প্রধান রুটে চালু হবে বৈদ্যুতিক ট্রেন, রেল উন্নয়নে ২০৪৫ সাল পর্যন্ত ২৪ প্রকল্প গণতান্ত্রিক উত্তরণের পর ঢাকা-বার্লিন সহযোগিতায় নতুন সম্ভাবনা দেখছে জার্মানি ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ইতিহাস গড়লেন তিন বাংলাদেশি শিক্ষার্থী বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে:বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে বিজিবি–বিএসএফ টানাপোড়েনে সীমান্তে আটকা নারী ও শিশু, চরম দুর্ভোগে পরিবার

হজযাত্রীদের জন্য সৌদির নতুন নির্দেশনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

চলতি বছরের হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। পবিত্র মক্কা নগরীর সমস্ত আবাসিক প্রতিষ্ঠানকে আসন্ন হজ মৌসুমে হজ পারমিট, শহরে কাজ করা ও অবস্থানের অনুমতি না থাকা ব্যক্তিদের আবাসন প্রদান না করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ নির্দেশনা আগামী ২৯ এপ্রিল থেকে কার্যকর হবে এবং এর মেয়াদ শেষ হবে হজ সমাপ্ত হওয়ার পর। নিরাপদ ও সুশৃঙ্খল হজ নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্দেশ পালন হচ্ছে কি না তা যাচাই করতে মক্কার আবাসিক এলাকাগুলোতে সৌদির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দেবেন।

বৈধ হজ ভিসা বা বিশেষ পারমিট ছাড়াই মক্কায় প্রবেশ করা ব্যক্তিদের ২৯ এপ্রিল থেকে শহরে থাকার অনুমতি দেওয়া হবে না। এই নীতিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন থাকা হজযাত্রী ও কাজ করতে আসা ব্যক্তিরা বাদে সমস্ত ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

উল্লেখ্য, প্রতি বছর হজের মৌসুমে হজ করতে সৌদি আরবে যান লাখ লাখ মুসল্লি। তবে তাদের মধ্যে সবাই যে বৈধভাবে যান তা নয়। অনেকেই প্রয়োজনীয় নথি ছাড়া অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেন। তাদের একটি অংশ আবার সেখানেই স্থায়ীভাবে থেকে যাওয়ার চেষ্টা করেন।

সাম্প্রতিক বছরগুলোতে এই নথিবিহীন অভিবাসীদের ব্যাপারে কঠোর হয়েছে সৌদি আরব। তাদের ধরতে সেখানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, সরকারি হজ নির্দেশিকার বাইরে কোনো ব্যক্তির আবাসন প্রদান কঠোরভাবে নিষিদ্ধ।

সূত্র: গালফ নিউজ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD