শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

স্ব-নির্ভর সোনার বাংলাদেশ গড়তে নৌকা প্রতীকে ভোট দিন: এমপি আফিল উদ্দিন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ আগস্ট, ২০১৮

আরিফুজ্জামান আরিফ বেনাপোল: শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, যুদ্ধ পরবর্তী সময়ে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশকে স্বনির্ভরের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছিলেন, ঠিক সেই সময় ১৯৭১ সালের পরাজিত শক্তি জাতির জনককে স্বপরিবারে হত্যা করে। দেশকে ধ্বংস করার জন্য তারা পরাজিত পাক দোসরদের সহায়তায় বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করে।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামীলীগ সরকার সেই সব বাধা-বিপত্তি উপেক্ষা করে মুজিব আদর্শের এ দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে চলছে।

উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার বিকল্প কোন নেই। তাই জাতির জনকের স্বপ্ন স্বনির্ভর দেশ গড়তে নৌকা প্রতীকে ভোট দিন।

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচিতে রবিবার বিকালে শার্শার রামপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হকের সভাপতিত্বে এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান,উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজজামান, উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাহেব আলী মেম্বর, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মেম্বর, ইউনিয়ন পরিষদের মেম্বর হাফিজুর রহমান , মসিয়ার রহমান হাসানুজ্জামান, তরিকুল ইসলাম মিলন কামাল হোসেন, হাওয়া বিবি ,মমতাজ বেগম,যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফি,রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রহিম সরদার, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, শরিফুল ইসলাম রনি, জাকির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD