শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

‘স্বাধীনতার ঘোষণাপত্র এবং বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৪ এপ্রিল, ২০১৮

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ‘স্বাধীনতার ঘোষণাপত্র এবং বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (০৫ এপ্রিল) বিকেল ৪টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।

স্বাধীনতার ঘোষণাপত্রের ৪৭তম দিবস পালন উপলক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে থাকবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি, লেখক-সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা শাহরিয়ার কবির।

কেন্দ্রীয় উপদেষ্টা প্রফেসর ড. অনুপম সেনের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আকতার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফাহিম উদ্দিন আহমেদ, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু আলোচনায় অংশ নেবেন।

সভায় সূচনা বক্তব্য দেবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা, লেখক-সাংবাদিক শওকত বাঙালি।

এছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিনিধিত্বশীল সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD