নাইম আবদুল্লাহ: গত ২৯ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় সিডনির হার্ষ্টভিল সিভিক থিয়েটারে প্রবাসী শিল্পী অমিয়া মতিন ও আবদুল্লাহ আল মামুনের ‘সঙ্গীত সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অমিয়া মতিনের “বর্ষার মেঘ” এ্যালবামটির মোড়ক উন্মোচন করেন ওয়েস্টার্ন র্বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কাইউম পারভেজ এবং আবদুল্লাহ আল মামুনের “তোমার জন্য” অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস শিক্ষক ড. আবদুর রাজ্জাক। এ্যালবামে শিল্পীদ্বয় মৌলিক গানসহ পুরানো দিনের জনপ্রিয় গান পরিবেশন করেন।
অমিয়া মতিন সঙ্গীত সন্ধ্যায় বেশ কিছু জনপ্রিয় নজরুল সঙ্গীত পরিবেশন করেন। এই সঙ্গীত সন্ধ্যায় প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে তার বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশিত হয়। হল ভর্তি দর্শক এই সঙ্গীত সন্ধ্যা উপভোগের পাশাপাশি বাড়তি দর্শকদের জন্য আয়োজকদের অতিরিক্ত সিটের ব্যবস্থা করতে দেখা যায়।
সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজক আব্দুল মতিন ভবিষ্যতে আরও সঙ্গীত সন্ধ্যার আয়জনের অঙ্গীকার জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।