শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

সাপ্লাই-চেইন এক্সপোতে আন্তর্জাতিক অংশগ্রহণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫

৫ দিনব্যাপী তৃতীয় সাপ্লাই-চেইন এক্সপো (সিএসসিই) ২০ জুলাই, রোববার সমাপ্ত হয়েছে। বিকেলে বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) জানিয়েছে যে, এই মেলায় ৬ হাজারের বেশি সহযোগিতা চুক্তি ও সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়েছে।

১ হাজার ২০০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও সংস্থা এতে অংশগ্রহণ করেছে। অনলাইন ও অফলাইন দর্শনার্থী সংখ্যা ২.১ লাখ, যা গতবারের তুলনায় ৫% বেশি।
প্রদর্শনকারী ও পেশাদার দর্শকদের মধ্যে ২৪ হাজারটি টার্গেটেড ম্যাচিং আয়োজন করা হয়েছে, যা গতবারের চেয়ে ৪ গুণ বেশি।
১৫২টি নতুন পণ্য, প্রযুক্তি ও সেবা প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে মেলায়, যা গতবারের তুলনায় ৬৭% বৃদ্ধি পেয়েছে।
৪২ হাজারটি আপস্ট্রিম-ডাউনস্ট্রিম কোম্পানির সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপিত হয়েছে।

সিসিপিআইটি-এর ভাইস প্রেসিডেন্ট লি শিং ছিয়ান বলেন, “আমরা স্বল্পমেয়াদী লেনদেনের চেয়ে দীর্ঘমেয়াদী সহযোগিতাকে অগ্রাধিকার দেই। এবার আমরা ‘সাপ্লাই-চেইন এক্সপো ইন্ডিকেটর সিস্টেম’ উন্নত করেছি, যাতে প্রদর্শনকারী ও দর্শকরা সহজেই পার্টনার, সমাধান ও বাস্তবায়নের সুযোগ খুঁজে পেতে পারেন।”

মেলায় তিন বছর ধরে আন্তর্জাতিক অংশগ্রহণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিদেশি প্রদর্শনকারীর হার প্রথম বারের মেলায় ২৬% ছিল, দ্বিতীয় বার ৩২% এবং এবার ৩৫%-এ পৌঁছেছে। বিশ্বের শীর্ষ ৫০০ শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণ ৬৫% ছাড়িয়েছে।

প্রথমবার ৫৫টি দেশ ও অঞ্চল থেকে এবার ৭৫টি দেশ ও অঞ্চল পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ ও জাপানের বহু কোম্পানি সক্রিয়ভাবে এতে অংশ নিয়েছে। লি শিয়াং ছিয়ান উল্লেখ করেন, “এই এক্সপো চীনের শক্তিশালী সাপ্লাই চেইন ও উৎপাদন সক্ষমতা প্রদর্শন করে। বিশ্বের সাথে সংযুক্ত হতে চাইলে চীনের সাথে সংযুক্ত হওয়া অপরিহার্য।”

ইতোমধ্যে ১০২টি প্রতিষ্ঠান চতুর্থ সাপ্লাই চেইন এক্সপোতে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছে, যা গত বছরের তুলনায় ৫০% বেশি। সংক্ষেপে, এই এক্সপো বিশ্বব্যাপী সাপ্লাই চেইন সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

সূত্র:স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD