শিরোনাম :
জলবায়ু খাতে পরিবর্তনের সুনির্দিষ্ট হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎস: সিএমজি মহাপরিচালক সম্প্রীতিতে সৌন্দর্য: শেনচেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় শিল্পী ও কূটনীতিকদের মিলনমেলা ডিজিটাল অর্থনীতি ও উচ্চমানের বাণিজ্য চুক্তির সাথে তাল মিলিয়ে এগোচ্ছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বৈশ্বিক গণমাধ্যমের নজরে ফুচিয়ানের শরৎকালীন মাজু পূজা ও সাংস্কৃতিক পর্যটন উৎসব জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর: ১ জানুয়ারি থেকে চালু হচ্ছে নতুন ডিজিটাল ভিসা পোর্টাল রামিসাকে ধর্ষণ ও হত্যা: আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হলো সাবেক মেয়র সাঈদ খোকনকে ফেনীর সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, উৎপাদন শুরু ২০২৮ সালের জুনে উপমহাদেশের রাজনীতি ও মুক্তিসংগ্রামে মওলানা ভাসানী এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি

সম্প্রীতিতে সৌন্দর্য: শেনচেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় শিল্পী ও কূটনীতিকদের মিলনমেলা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
চীনের শেনচেন শহরে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং কুয়াংতোং প্রাদেশিক গণসরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান ও ‘অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যে চীন’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী দৃশ্য। ছবি: সিসিটিভি

এপেকের নেতাদের ৩৩তম অনানুষ্ঠানিক সম্মেলনের প্রাক্কালে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং কুয়াংতোং প্রাদেশিক গণসরকারের যৌথ উদ্যোগে, “পর্বত ও সমুদ্রের যুগপৎ দ্যুতি, সম্প্রীতিতে সৌন্দর্য–এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান এবং ‘অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যে চীন’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান”, (রোববার) শেনচেনে আয়োজিত হয়।

এপেক সদস্যদের রাজনীতিবিদ, ব্যবসায়ী, একাডেমিক মহল, সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা ও আন্তর্জাতিক প্রধান তথ্যমাধ্যমের প্রতিনিধিগণ এবং চীনে নিযুক্ত কূটনীতিবিদ ও শিল্পী প্রতিনিধিসহ দেড় শতাধিক দেশি-বিদেশি অতিথি এতে অংশ নেন। একই দিনে, “অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যে চীন” শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডক্টর খলিলুর রহমান ভিডিও-লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠানে ভাষণ দেন। সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী, সিএমজি’র প্রধান শেন হাইশিয়ং, কুয়াংতোং প্রদেশের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান লিন খ্যছিং, এপেকের সচিবালয়ের নির্বাহী পরিচালক এদুয়ার্দো পেড্রোসা, রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা বোরিসোভনা লিউবিমোভা, এপি’র প্রধান ও সিইও ডেইজি ভিরাসিংহাম, মেককোর জাতীয় পাবলিক সাংস্কৃতিক টেলিভিশনের পরিচালক আলোনসো মিলান জেপেদা, এবং পিংআন গ্রুপের প্রেসিডেন্ট মা মিংজে অনুষ্ঠানে অংশ নেন এবং ভাষণ দেন। সিএমজি’র বেশ কয়েকটি উচ্চমানের অনুষ্ঠান এবং সমন্বিত গণমাধ্যম কার্যক্রম এতে প্রদর্শিত হয়।

“অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যে চীন” শীর্ষক বিশেষ প্রদর্শনী ১৫ থেকে ২২ নভেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সূত্র: প্রেমা-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD