শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

সবজির দাম বেড়েছে দিনাজপুরে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

খাদ্য শস্য উৎপাদনের জেলা হিসেবে পরিচিত দিনাজপুরে আমদানি কম থাকায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। এরইমধ্যে গ্রীষ্মকালীন সবজি বাজারে উঠলেও চাহিদার তুলনায় আমদানি কম থাকায় প্রভাব পড়েছে শীতকালীন সবজিতেও।

জেলা শহরের সবগুলো বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ২০ টাকা দরে বিক্রি হওয়া টমেটো এখন বিক্রি হচ্ছে ২৫ টাকায়। বেগুন ২৫ থেকে ৩২ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৪৫ টাকায়, করলা ৩৫ থেকে ৪০ টাকা, শিম ৩৪-৩৬ থেকে ৪০-৪২ টাকা, পটল ৩০ থেকে ৪০ টাকা, লাউ প্রতি পিস ৩০-৩৫ টাকা, পেঁপে ৩০ থেকে ৩৫ টাকা, শশা ৩৫ টাকা, ফুলকপি ৫০ থেকে ৫৫ টাকা।

গত সপ্তাহে ১৫ টাকা করে বিক্রি হলেও চলতি সপ্তাহে কাঁচামরিচ ৩০ থেকে ৩৫ টাকা দরে প্রতিকেজি বিক্রি হচ্ছে। শুধুমাত্র কমেছে আলুর দাম।

দিনাজপুর শহরের বাহাদুর বাজারের সবজি বিক্রেতা এনামুল হক সুজন জানান, শীতকালীন সব ধরনের সবজির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এছাড়া গ্রীষ্মকালীন সবজি বাজারে উঠলেও চাহিদার তুলনায় অনেক কম। এ কারণে সব সবজির দাম বেড়েছে।

এদিকে মাংসের বাজার আগের মতোই স্থিতিশীল। গরুর মাংস প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা, দেশি মুরগি ৩০০ থেকে ৩৫০ টাকা, ব্রয়লার ১০৫ থেকে ১১০ টাকা ও খাসির মাংস ৬০০ থেকে ৬৫০ টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে।

এছাড়া মাছের বাজারে রুই মাছ প্রতি কেজি আকার অনুযায়ী ৩০০ থেকে ৪৫০ টাকা, কাতল ৪০০ থেকে ৫০০ টাকা, ইলিশ ৮০০ থেকে ১৪০০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ২০০ টাকা, কৈ ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD