শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

সংস্কৃতি উপদেষ্টার সাথে মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্রেসি এন জ্যাকবসন আজ বুধবার অপরাহ্নে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী এর সাথে তাঁর সচিবালয়স্থ দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা ও সাংস্কৃতিক দল বিনিময়, বাংলাদেশী তরুণদের জন্য চলচ্চিত্র প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সংস্কৃতি উপদেষ্টা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে তার মন্ত্রণালয়ের গৃহীত উদ্যোগ ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে বাংলাদেশের সাথে নানা কর্মসূচি গ্রহণের আগ্রহের কথা জানালে উপদেষ্টা তা স্বাগত জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD