শিরোনাম :
গ্লোবাল সাউথের উন্নয়ন ও বৈশ্বিক শাসনে এসসিওর নতুন দায়িত্ব চীন-মিশর অংশীদারিত্ব আরও গভীর করতে ২০টির বেশি সহযোগিতা দলিলে স্বাক্ষর বন্যায় বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রায় এক শতাব্দী পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে ফারজানা রুপার সঙ্গে দুই সন্তানের সাক্ষাতের অনুমতি ট্রাইব্যুনালের ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির ১ বিলিয়ন ডলার অর্থায়ন বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মিড ডে মিল কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র বন্ধ ও শান্তি ফেরাতে সমন্বিত পরিকল্পনা রয়েছে: মীর হেলাল

সংস্কার ও উন্নয়ন উদ্যোগের দীর্ঘ তালিকা তুলে ধরে সরকারের অগ্রগতির চিত্র

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রথম দুই মাসে অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও প্রশাসনিক সংস্কারে বিস্তৃত অগ্রগতি হয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন বলেন, নির্ধারিত সময়ের আগেই একাধিক খাতে বাস্তবায়ন শুরু হওয়ায় সরকারের কার্যক্রম গতি পেয়েছে। উপস্থাপিত ৬০ দফা উদ্যোগের মধ্যে রয়েছে—কৃষি ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নতুন কার্ডভিত্তিক সহায়তা, কৃষি ঋণ মওকুফ, শ্রমবাজার সম্প্রসারণ এবং প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা চালুর পরিকল্পনা। পাশাপাশি স্বাস্থ্য খাতে বড় পরিসরে নিয়োগ, শিক্ষা বৃত্তি বৃদ্ধি এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগের কথাও জানানো হয়।

অর্থনৈতিক খাতে জ্বালানি সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা, বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ, শিল্পাঞ্চল উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়া বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ ও আন্তর্জাতিক অর্থনৈতিক সংযোগ জোরদারের কথাও বলা হয়। প্রশাসনিক ও অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নদী খনন, পরিবেশ রক্ষা, জ্বালানি সাশ্রয় ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় সংস্কার কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে নগর ব্যবস্থাপনা, পরিবহন ও জনসেবা খাতেও নতুন উদ্যোগ গ্রহণের তথ্য দেওয়া হয়। সরকারি কর্মকর্তারা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্য ও দীর্ঘমেয়াদে অর্থনীতি ও সামাজিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আসবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD