শিরোনাম :
বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা প্রধান প্রধান রুটে চালু হবে বৈদ্যুতিক ট্রেন, রেল উন্নয়নে ২০৪৫ সাল পর্যন্ত ২৪ প্রকল্প গণতান্ত্রিক উত্তরণের পর ঢাকা-বার্লিন সহযোগিতায় নতুন সম্ভাবনা দেখছে জার্মানি ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ইতিহাস গড়লেন তিন বাংলাদেশি শিক্ষার্থী বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে:বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে বিজিবি–বিএসএফ টানাপোড়েনে সীমান্তে আটকা নারী ও শিশু, চরম দুর্ভোগে পরিবার

শেষ হলো বিমানের প্রি-হজ ফ্লাইট, ফিরতি ফ্লাইট শুরু ১০ জুন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১ জুন, ২০২৫

প্রায় ৪২ হাজার হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রি-হজ ২০২৫-এর কার্যক্রম শেষ করেছে। গত ৩১ মে ২০২৫ তারিখে শেষ ফ্লাইট বিজি-৩৩৫ এর সফল প্রস্থানের মাধ্যমে ফ্লাইট কার্যক্রম শেষ হয়।

রোববার (১ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১০৮টি ফ্লাইটের মাধ্যমে ৪১ হাজার ৯০২ জন হজযাত্রীকে সুশৃঙ্খল ও নিরাপদভাবে গন্তব্যে পৌঁছে দিয়েছে। এই সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজেদের ফ্লাইটের পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডেলার হিসেবে সৌদিয়া, ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটসমূহে অত্যন্ত যত্ন সহকারে প্রয়োজনীয় সেবা প্রদান করেছে।

আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে শেষ হলো হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন ৮৫১৬৪ হজযাত্রী

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল থেকে প্রি-হজ ফ্লাইটের কার্যক্রম শুরু হয় এবং প্রথম থেকেই কুর্মিটোলার আশকোনায় অবস্থিত হজ ক্যাম্প, চট্টগ্রাম ও সিলেট থেকে হজযাত্রীদের সব ধরনের সেবা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান জানায়, প্রি-হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর, পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ পোস্ট-হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুত রয়েছে। আগামী ১০ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলমান থাকবে এই পর্ব, যেখানে প্রত্যাগত হজযাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সময়মতো দেশে ফেরা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD