শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

শিশুদের মুজিব কোট পরিয়ে দিলেন মেয়র

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

বঙ্গবন্ধুর প্রতি শিশুদের শ্রদ্ধা ও মনোযোগ বাড়াতে শিশু শিক্ষার্থীদের গায়ে মুজিব কোট পরিয়ে দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার আজিমপুর সরকারি কলোনি ঈদগাহ মাঠে আয়োজিত সাত দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব-২০১৮ এ মেয়র নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের গায়ে এ মুজিব কোট পরিয়ে দেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের উদ্যোগে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন তিনি তা দেখে যেতে পারেননি। ঘাতকের বুলেটের আঘাতে তার সেই স্বপ্ন খানখান হয়ে যায়। আজ তার কন্যা দেশ পরিচালনা করছেন। এখন সেই দেশ এগিয়ে যাচ্ছে।’

মেয়র বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ভিন্নভাবে পালন করেছি। আমরা এ জন্য স্বচ্ছ ঢাকা কর্মসূচি পালন করেছি। আমরা এর মাধ্যমে সফল হচ্ছি।’

সাঈদ খোকন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সপ্তাহে অন্তত একদিন নিজ হাতে ঘরবাড়ি পরিষ্কার করি। বাবা-মাকেও অন্তত নিজ হাতে একদিন ঘরবাড়ি পরিষ্কারের শপথ করাই। দেখবেন শুরু হয়ে গেছে। এভাবেই আমাদের শহর পরিষ্কার হয়ে যাবে।’

তিনি বলেন, ‘গত বছর চিকুনগুনিয়া আক্রমণের পর আমরা সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়েছি। ঘোষণা দিয়েছি এক সপ্তাহের মধ্যে এ রোগ নিয়ন্ত্রণ করা হবে। আল্লাহর ইচ্ছায় ও আমাদের প্রচেষ্টায় ১০ দিনের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে এনেছি। আমরা এবার যদি একটু অ্যালার্ট থাকি তাহলে এবছরও চিকুনগুনিয়া ও ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। মেয়র হিসেবে আমি নাগরিকদের অসুস্থ দেখতে চাই না। তোমরা মেয়রকে গালি দিতে পারো, ধমক দিতে পারো, কোনও সমস্যা নেই। মেয়র তো নাগরিকদের ভোটে নির্বাচিত প্রতিনিধি। কিন্তু একজন অসচেতন নাগরিকের জন্য অন্য নাগরিক অসুস্থ থাকবে তা হতে দেওয়া হবে না।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান, স্থানীয় কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, কাউন্সিলর হুমায়ুন কবির, ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী হাবিবুর রহমান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD