শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

লেবাননে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

জসিম উদ্দীন সরকার, লেবানন : লেবাননে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৮ উপলক্ষে প্রবাসি বাংলাদেশিদের সাথে মত বিনিময় ও আলোচনা সভায় আয়োজন করা হয়।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রার্ষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুনের অনুষ্ঠান পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সচিবের প্রদত্ত বানী পাঠ করেন যথা ক্রমে আব্দুল্লাহ আল মামুন, আবুল হোসেন, তানিয়া সুলতানা, আরমান প্রধান।

রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার শুভেচ্ছা বক্তব্যের শুরুতে তিনি প্রবাসিদের আন্তর্জাতিক অভিবাসী দিবসের শুভেচ্ছা জানান এবং প্রবাসিরা বিভিন্ন ভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হওয়ার ব্যাপারে আলোচনা করেন। এ সময় তিনি লেবাননে বাংলাদেশী প্রবাসিদের জন্য হাতে নেওয়া দূতাবাসের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এবং যারা নতুন কর্মী লেবাননে প্রবেশ করবেন তাদের পাঁচ দিনের একটি কোর্সের ব্যবস্থা করাসহ বাংলাদেশ সরকার প্রবাসিদের জন্য যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সে ব্যাপারে সবাইকে অবহিত করেন।

পরে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় রাষ্ট্রদূত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

দিবসটি উপলক্ষে প্রামান্যচিত্রও পদর্শন করা হয় এবং অনুষ্ঠান শেষে সকল প্রবাসিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD