মোঃ রাসেল আহম্মেদ, লিসবন(পর্তুগাল)প্রতিনিধি:
লিসবনের স্বনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন লিসবন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ৪৮ তম মহান বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের পরিচালক আবু নাঈম মু শহীদুল্লাহ এর পরিচালনায় শনিবার সন্ধ্যায় লিসবন বাংলাদেশ কমিউনিটি অধ্যুষিত এলাকা রুয়া দো বেনফোরমোযো ফুড গার্ডেন রেস্টুরেন্টে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী শামসুল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তরুণ ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন সাজেদুল আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব পর্তুগাল এর সেক্রেটারি মিজানুর রহমান খান, পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, বিএনপির সহ-সভাপতি মুকিতুর রহমান সেলিম, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল হক, রুবেল আহমদ, হুমাউন কবির, সোহাইল আহমদ খান প্রমূখ।
এসময় বক্তারা স্বাধীনতা সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান এবং এম এ জি ওসমানী সহ জাতীয় চার নেতার অবদানের কথা স্বরন করেন। স্বাধীনতার ৪৮ বছর পরেও দেশ কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করতে বক্তারা। দেশে গনতন্ত্র ও সুশাসনের অভাব রয়েছে বলে অভিযোগ করেন এসময়।
স্বাধীনতা সংগ্রামে সকল শহীদের স্মরনে ও তাদের বিরহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।