শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

লিসবনে বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদ সভা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন(পর্তুগাল)প্রতিনিধি:বহুল আলোচিত বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশান অব পর্তুগাল এর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৯ টায় ফুড গার্ডেন রেস্টুরেন্টে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি ব্যক্তিত্ব ও সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশান এর সভাপতি তাহের আহমেদ এর সভাপতিত্বে এবং রাজিব আল মামুন মোহনের পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন লিসবনের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন অ্যডভোকেট জাকির হামিদী, আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশান ও কমিউনিটি ব্যক্তিত্ব। প্রতিবাদ সভা উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন গনমাধ্যম কর্মী মোঃ এনামুল হক।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল, ইউসুফ তালুকদার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পর্তুগাল বিএনপি, লাভলু মিয়া সাবেক সহ সভাপতি পর্তুগাল বিএনপি, জাহাঙ্গীর আলম বিশিষ্ট ব্যবসায়ি, মো: আব্দুর রহিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পদাক বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশান, হাসিবুর রহমান আশরাফ সহ-সম্পাদক বাংলাদেশ সোস্যাল ওয়েল ফেয়ার এসোসিয়েশান।

আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি রাসেল আহমেদ, জিল্লুর রহমান, জয় হাওলাদার ও আমিরুল হক মেম্বার প্রমূখ।

বক্তারা এসময় নারকীয় এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD