শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

লিসবনে কৃষ্ণাঙ্গদের গুলিতে বাংলাদেশী আহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন(পর্তুগাল)প্রতিনিধি:বিশ্বের অন্যতম শান্তির দেশ পর্তুগালের রাজধানী লিসবনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক বাংলাদেশী কৃষ্ণাঙ্গদের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ৭ঃ৩০ মিনিটে লিসবনের অদূরে সাকাভেই এলাকায় এ দুঃখজনক ঘটনা ঘটে।

নোয়াখালীর সোনাইমুড়ী থানার পর্তুগাল প্রবাসী হাবিবুর রহমান বাবলুকে একদল কৃষ্ণাঙ্গ তার দোকানে ঢুকে প্রথমে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা দাবী করে, ক্যাশ কাউন্টারে টাকা না পাওয়ার এক পর্যায়ে তার পায়ে গুলি করে তারা পালিয়ে যায়।

রাতে এম্বুলেন্স ও পুলিশ ঘটনাস্থলে এসে বাবলুকে লিসবনের ডাউনটাউনের সাও জোসে হাসপাতালে নিয়ে আসে। তাৎক্ষণিক জরুরী অস্ত্রোপাচার এর মাধ্যমে ডাক্তার সব পর্যালোচনা করে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ কেটে পেলেন। বর্তমানে তার অপারেশন পরবর্তী চিকিৎসা চলছে সাও জোসে হাসপাতালে।

ইতিমধ্যে এই ঘটনায় লিসবনে বাংলাদেশ কমিউনিটিতে শোকের মাতাম বইছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইতিমধ্যে তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন। পর্তুগাল আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশান এর নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতারা তাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন এবং তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তাছাড়া লিসবন সিটি কাউন্সিলর ও পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশান এর সভাপতি জনাব রানা তসলিম উদ্দিন তাকে হাসপাতালে দেখতে যান। সেসময় তিনি আগামী পদক্ষেপ গুলো কি কি হবে সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন। আইনগত ব্যবস্থা সহ যেকোন দরকারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

তিনি বিষয়টি লিসবন মিউনিসিপ্যাল এসেম্বলীতে উপস্থাপন করার কথা জানান। এবং পরামর্শ দেন যারা রাত অবধি ব্যবসা করেন, প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে সি সি টিভি ক্যামেরার ব্যবস্থা করা সহ অযথা অন্য কমিউনিটির লোকজনের সাথে ঝামেলায় না জড়ানো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD