শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

লক্ষ্মী পূজায় মেতে উঠেছে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা

ফাতেমা রহমান রুমা:
  • প্রকাশের সময়: সোমবার, ১০ অক্টোবর, ২০২২

হিন্দু পুরাণ মতে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এই রাতে যিনি জেগে দেবীর আরাধনা করেন, তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী (Devi Lakshmi)। বাঙালি

সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এ এক চিরন্তন প্রার্থনা।

প্রাবাসী বাংলাদেশি সনাতন ধর্মালম্বীদের সংগঠন ‘জার্মান-বাংলা সনাতন কালচারাল এসোসিয়েশন।’-এর উদ্যোগে জার্মানির ফ্রাঙ্কফুর্ট এ নর্থভেষ্টসেন্টুমে সালবাওতে শুভ সন্ধ্যায় লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও এর আশ পাশের
শহরগুলো থেকে বিভিন্ন প্রবাসী সনাতন ধর্মম্বলম্বীদের আগমনে পূজা মন্ডব ছিলো প্রাণবন্তের মিলনমেলা । পূজার পুরহিত ছিলেন শ্রীযুক্ত বাবু বরুন চক্রবর্তী ।

জার্মান বাংলা সনাতন কালচারাল এসোসিয়েশনের সভাপতি স্বজন কুমার চক্রবর্তী বলেন, জার্মান-বাংলা সনাতন কালচারাল এসোসিয়েশন শুরু করেন ২০২০ সালে এবং অল্প সময়ের ভেতরে জার্মানির ফ্রাঙ্কফুর্ট সহ আঁশে পাশের শহর গুলিতে বিশাল আলোড়ন সৃষ্টি করে।এখন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ফ্রাংফুটে দূর্গা মন্দির স্থাপন করা।

সংগঠনকে আগামীতে শক্তিশালী করার জন্য সংগঠনের সকল সদস্যবৃন্দকে ঐক্যবন্ধ থাকতে হবে।

জার্মানিতে এই সংগঠন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানাধি পালন করে থাকে। সংগঠনের সভাপতি স্বজন কুমার চক্রবর্তী, সহ-সভাপতি মাখন চন্দ্র সরকার,সাধারন সম্পাদক সুজলা সিংহা, কোষাধ্যক্ষ সুনিল ঘোষ ও প্রচার সম্পাদক অখিল শর্মার প্রচেষ্টায় লক্ষ্মী পূজার ঐতিহ্য বাঙালি মননে প্রশংসিত হয়েছে। আনন্দে মেতে উঠেছে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD