শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা

রোহিঙ্গা শিশুদের সহায়তায় জাপানের ১৫.৭ মিলিয়ন ডলার অনুদান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৯ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: ইউনিসেফ রোহিঙ্গা শিশু ও নারী এবং ঝুঁকিপূর্ণ স্থানীয়দের মানবিক সহায়তায় জাপানের কাছ থেকে ১৫.৭ মিলিয়ন ডলার পেয়েছে।
ইউনিসেফের মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা শিশু ও নারী এবং ব্যাপক অনুপ্রবেশের কারণে ঝুঁকির মুখে পড়া স্থানীয়দের জরুরি সহায়তার প্রয়োজনের বিষয় অনুধাবন করে এই সহায়তার সিদ্ধান্ত নিয়েছে জাপান।
এই অনুদান রোহিঙ্গা শিশু ও নারীদের জন্য সুরক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন সহায়তায় ইউনিসেফ ও এর অংশি সংস্থাগুলোর কর্মকা- অব্যাহত রাখতে সহায়ক হবে। এর মাধ্যমে রোহিঙ্গা সংকট মোকাবেলায় অধিকসংখ্যক স্থানীয়দের সম্পৃক্ত করা এবং তাদের সামর্থ্য বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।
সংকটের প্রথম ৬ মাসে অতিপ্রয়োজনীয় সহায়তার প্রশংসা করে ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি এডুয়ার্ড বেইগবেডার বলেন, এই অনুদানের জন্য তার সংস্থা জাপান সরকার ও জনগণের কাছে কৃতজ্ঞ।
ইউনিসেফ ও এর অংশি সংস্থাগুলো ১৫ হাজার শিশুকে অপুষ্টি, ১ লাখ ৪২ হাজার ৩শ’র অধিক শিশুকে মানসিক সহায়তা, ৩ লাখ ৫৪ হাজার ৯৮২ শিশুকে হামের টিকা ও ৪ লাখ ৩১ হাজার ৪৪৮ শিশুকে ডিপোথেরিয়া এবং ৭ লাখ ৪৮৭ জন বয়স্ক মানুষকে কলেরার চিকিৎসা দিয়েছে। ইউনিসেফের স্বাস্থ্য সেবা কার্যক্রমে ৫ বছরের নিচে ৫৩ হাজারেরও বেশি শিশুকে স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে।
স্থানীয় অংশি সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউনিসেফ বর্তমানে সুপেয় পানির ব্যবস্থা করছে।
ইউনিসেফ ২০১৮ সালে রোহিঙ্গা সংকট মোকাবেলায় ১৪৪.৬ মিলিয়ন মার্কিন ডলারের আবেদন জানিয়েছে। এরমধ্যে ৩০ শতাংশ পাওয়া গেছে এবং এজন্য আরো ১০০.৮ মিলিয়ন ডলার প্রয়োজন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD