শিরোনাম :
বোর্নিওর দাবানলের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া-মালয়েশিয়া রাশিয়ায় বরফধসে ১১ পর্বতারোহী নিহত, আহত ৬ মার্কিন নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষায় জোর দক্ষিণ কোরিয়ার রামপালের দ্বিতীয় পর্যায়ে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ এসআরবি গঠনের বিলে সংসদীয় কমিটির অনুমোদন গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী দুর্যোগ মোকাবিলা ও হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষায় চীনের সঙ্গে কাজ করবে নেপাল উত্তর-পূর্ব এশিয়ায় জয়-জয় উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান

রাশিয়ায় বরফধসে ১১ পর্বতারোহী নিহত, আহত ৬

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের কাবার্ডিনো-বালকারিয়ার পাহাড়ে ভয়াবহ বরফধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।

রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে উত্তর ককেশাসের অন্যতম সর্বোচ্চ চূড়া মাউন্ট মিঝিরগিতে বরফধসের ঘটনা ঘটে। ওই সময় সেখানে ৩৩ জন পর্বতারোহীর একটি দল অবস্থান করছিল।

জরুরি সেবা কর্তৃপক্ষ জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত দলের ১০ জন পর্বতারোহী নিজেদের প্রচেষ্টায় পাহাড় থেকে নেমে আসতে সক্ষম হন। তবে আরও ছয়জনের অবস্থান বা পরিণতি সে সময় পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজদের সন্ধান ও উদ্ধারকাজে ৫০ জনের বেশি জরুরি কর্মী অংশ নিয়েছেন। তবে দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং নতুন করে বরফধসের উচ্চ ঝুঁকি থাকায় অভিযান ব্যাহত হচ্ছে।

সূত্র: সিএনএন

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD