একেএম বাবু রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোরে কলমা ইউনিয়ন অা.লীগ ও সকল অঙ্গ সংগঠনের অায়োজনে গত বুধবার (৩০ মে) বিকেলে দরগাডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মৃত ব্যক্তিদের অাত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অত্র ইউনিয়ন অা.লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং শফিকুল সরকারের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর গোদাগাড়ীর জনপ্রিয় (এমপি) রাজশাহী জেলা অা.লীগের সংগ্রামী সভাপতি, অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
এদিকে অারো যারা উপস্থিত ছিলেন তারা হলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকাত অালী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম, অা.লীগ সাধারণ সস্পাদক, অাব্দুল্লাহ অাল মামুন, গোদাগাড়ী উপজেলা সাধারন সম্পাদক, অাব্দুর রশিদ, পৌর সভাপতি অালহাজ্ব অায়েজ উদ্দিন, তানোর উপজেলা অা,লীগের সিনিয়র সভাপতি, খাদেমুন নবী বাবু চৌধুরী। কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, ইউনিয়ন অা,লীগ সাধারন সম্পাদক, অাহসান হাবীব রওশন, যুবলীগ সভাপতি জোবায়ের ইসলাম। চেয়ারম্যানদের মধ্যে যারা উপস্থিত ছিলেন, তারা হলেন কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন, বাধাঁইড় ইউপি চেয়ারম্যান অাতাউর রহমান, পাঁচন্দর ইউনিয়ন চেয়ারম্যান অাব্দুল মতিন, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, তালন্দ ইউনিয়ন চেয়ারম্যান অাবুল কাসেম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রানী, বাধাঁইড় ইউপি সাবেক চেয়ারম্যান অাবুল কালাম অাজাদ সহ কলমা ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা কর্মীরা উক্ত মাহফিলে উৎসব মুখর পরিবেশে উপস্থিত ছিলেন। সরেজমিনে দেখা গেছে মাহফিলে উপস্থিত সকলে রাজশাহী ১ অাসনের এমপি অালহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সামনে দু হাত উঠিয়ে অঙ্গিকার করেছে এবং এক সংঙ্গে বলেছে এমপির সাথে অাছি এবং অাগামীতেও থাকবে বলে ইনশাআল্লাহ বলেছে।
মাহফিলের পরিবেশ এবং পরিবেশন করা খুব সুন্দর হয়েছে বলে অনেকের সাথে মতামত করতে গিয়ে তা পাওয়া গেছে।