শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

মেলায় গেলো, ফিরলো নিথর দেহ!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৈশাখী মেলা থেকে জীবিত বাড়ি ফেরা হলো না তিন সন্তানের জনক ফুলবর রহমানের (৪০)।

বুধবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আনন্দ বাজারের পার্শ্ববর্তী লুছনী গ্রামের লাগোয়া পাগলাকুড়া নদীর পাড় থেকে ফুলবরের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মুড়িয়া ব্যাপারীটারী গ্রামে চার দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন চলছিল। মেলায় মঙ্গলবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে সঙ্গীতানুষ্ঠান আয়োজন ছিল । রাতে সেই আয়োজন উপভোগ করে গ্রামের অন্যদের সঙ্গে ড্রামের ভেলায় পাগলাকুড়া নদী পাড়ি দেওয়ার সময় পানিতে পড়ে নিখোঁজ হন ফুলবর। রাতভর অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে ওই নদীতে তার মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করে স্থানীয়রা।

নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য ও নিহতের চাচা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD