শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

মেলান্দহ ছড়িয়ে পড়েছে ব্লাস্ট রোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮

জামালপুরের মেলান্দহ উপজেলায় চলতি বোরো মৌসুমে ধান ক্ষেতে ছত্রাক জনিত ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়েছে। এতে করে দিশেহারা হয়ে পড়েছে কৃষক পরিবারগুলো।

উপজেলায় চলতি মৌসুমে ২০ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। অন্য জাতের ধান ভাল হলেও ব্রি-২৮ জাতের ধান ক্ষেতে গত বছরের মতো এবারও ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এ রোগ দেখা দেওয়ায় কৃষকদের মাঝে আশানুরুপ ফলন না হওয়ার আতংক দেখা দিয়েছে।

ঘোষের ইউনিয়নের ছবিলাপুর গ্রামের আলম শেখ জানান, ৬ বিঘা জমিতে ২৮ জাতের ধান চাষ করেছি। অনেক শীলা বৃষ্টি হওয়ার পরেও ফলন ভালই হবে মনে করেছিলাম। কিন্তু গত কয়েকদিন আগে ক্ষেতে এসে দেখি, ধানের শীষ মরে যাচ্ছে। আজ দেখছি ধানের শীষ চিটা হয়ে গেছে। তাতে ফলন তো হবেই না বরং আবাদ করে ক্ষতির সম্মুখীন হচ্ছি। এতে সারা বছর আমাদের পরিবার নিয়ে অনেক কষ্ট করতে হবে।

একই গ্রামের হেলাল উদ্দিন জানায় , ব্রি-২৮ ও ২৯ ধান প্রায় ৫ একর জমিতে চাষ করেছি। অন্য ধান কিছুটা ভাল থাকলেও ২৮ জাতের ধান মরে যাচ্ছে ও চিটা হচ্ছে। ক্ষেতে নতুন এই রোগটি প্রথমে দু-একটি শীষে দেখা যায় পরে কয়েকদিনের মধ্যে ছড়িয়ে পড়ে সমস্ত ধান ক্ষেতে। তবে আমি কীটনাশক স্প্রে দিয়েছি কোন কাজ হয় নাই। তবে আমাদের কৃষি অধিদপ্তর একটু খোজ খবর নিলে হয়ত এমন হতো না

রকিব হাসান (নয়ন) জামালপুর প্রতিনিধি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD