শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

ভয়াল ২১ আগস্টের প্রতিবাদ ও স্মরণে যুক্তরাজ্য আ’লীগের জনসভা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

লন্ডন থেকে জুবায়ের আহমদ:আজ ২১ আগস্ট। বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সন্ত্রাস বিরোধী সমাবেশে ২০০৪ সনের ২১ আগস্ট সংগঠিত গ্রেনেড হামলার দিন। এই দিনের শহীদদের স্মরণে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মানিক এমপি

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন , অধ্যাপক এম এ হাশেম,শামসুদ্দিন আহমদ মাস্টার , যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ,যুবলীগ সাধারণ সম্পাদক সেলিম খাঁন, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছায়াদ আহমদ সাদ, শ্রমিকলীগের শামসুল হক চৌধুরী, ছাত্রলীগের সহ সভাপতি জাকির হোসেন, সারোয়ার কবির প্রমূখ ।

সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে বাঙালি জাতিকে ধংস করার চেষ্টা করেছিলো। কিন্তু সেদিন ভাগ্যক্রমে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে যান। ১৫ আগস্টের ঘাতকরাই ২১ আগস্টে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে আবারও হত্যা করতে চেয়েছিলো। বক্তারা অবিলম্বে ঘাতকদের শাস্তির দাবি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD