শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

ভবিষ্যৎ ডিজাইন প্রবণতা নিয়ে শাংহাইয়ে বিশেষজ্ঞদের মিলনমেলা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

২৬ সেপ্টেম্বর, ২০২৫ সালের বিশ্ব ডিজাইন রাজধানী সম্মেলন (ডব্লিউডিসিসি ২০২৫) শাংহাইয়ে উদ্বোধন হয়েছে। সম্মেলনটি শাংহাই পৌরসরকার এবং ইউনেস্কো যৌথভাবে আয়োজন করে এবং চায়না মিডিয়া গ্রুপের শাংহাই সেন্টারসহ অন্যান্য প্রতিষ্ঠান এটি পরিচালনা করে। শাংহাই পৌর কমিটির ডেপুটি সেক্রেটারি ও মেয়র কুং জেং এবং সিএমজির উপ-মহাপরিচালক শিং পো অনুষ্ঠানে অংশ নেন এবং বক্তব্য রাখেন।

‘ডিজাইন সীমাহীন, জীবন অফুরান’ প্রতিপাদ্য নিয়ে এবারের সম্মেলন একটি বিশ্বব্যাপী ডিজাইন উদ্ভাবন সহযোগিতা প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ‘শাংহাই ডিজাইন রাজধানীর ১৫তম বার্ষিকী অর্জনের সংগ্রহ’ প্রকাশ করা হয়। ২০১০ সালে ইউনেস্কোর ‘ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্ক’-এর ‘ডিজাইন সিটি’ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে, শাংহাইয়ের ডিজাইন শিল্পের আকার ১.৬ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা বিশ্বব্যাপী ‘ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্ক’-এর জন্য একটি রোলমডেল হিসেবে শাংহাইয়ের অভিজ্ঞতা এবং সমাধান প্রদান করেছে।

২০২৫ ‘শাংহাই ডিজাইন ১০০+’ গ্লোবাল প্রতিযোগিতার ফলাফল উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করা হয়। এই প্রতিযোগিতায় এআই উদ্ভাবন (ডিজাইন টুল), এআই উদ্ভাবন (শিল্প প্রয়োগ), সাংস্কৃতিক সৃজনশীলতা এবং সবুজ টেকসই— এই চারটি বিভাগে বার্ষিক ডিজাইন পুরস্কার দেওয়া হয়। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালিসহ ১৭টি দেশের ২,৬০০-টিরও বেশি অসাধারণ কাজ এই প্রতিযোগিতায় অংশ নেয়। সিএমজি এবং শাংহাই এআই ল্যাবের যৌথভাবে উদ্ভাবিত ‘সিএমজি শ্রোতা মিডিয়া লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’, এআই স্পোর্টস টেকনিক্যাল অ্যানালিসিস সিস্টেম এবং ইউশু আর১ হিউম্যানয়েড রোবট—এই দুটি কাজ এআই উদ্ভাবন ডিজাইন পুরস্কার (শিল্প প্রয়োগ) জিতেছে।

এই সম্মেলনের মূল সময়কাল ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে ইন্টারন্যাশনাল ডিজাইন সেঞ্চুরি ফোরাম, গ্লোবাল ক্রিয়েটিভ সিটিজ ডিজাইন ফোরাম নামে দুটি থিমেটিক ফোরাম এবং ৪০-এরও বেশি পেশাদার ফোরাম আয়োজিত হবে। হাজারখানেক দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কম্পানি প্রতিনিধি এবং ডিজাইনাররা ডিজাইন উদ্ভাবনের ভবিষ্যৎ প্রবণতা এবং সহযোগিতার পথ নিয়ে আলোচনায় মিলিত হন।

সূত্র:স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD