শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

ব্র্যাক ব্যাংকের মুনাফা বৃদ্ধির রেকর্ড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

গত বছরের তুলনায় ২০১৭ সালে ব্র্যাক ব্যাংকের বাৎসরিক সমন্বিত (কনসলিডেটেড) নিট মুনাফা রেকর্ড প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালে ব্র্যাক ব্যাংকের সমন্বিত নিট মুনাফা (কর পরিশোধের পর) দাঁড়ায় ৫ হাজার ৪৯৮ মিলিয়ন টাকা। ২০১৬ তা ছিল ৪ হাজার ৭৬ মিলিয়ন টাকা। এ ছাড়া ২০১৬ সালে সমন্বিত অপারেটিং মুনাফা ছিল ৮ হাজার ৬১১ মিলিয়ন টাকা, যা ২০১৭ সালে বৃদ্ধি পেয়ে ৯ হাজার ৪২২ মিলিয়ন টাকায় উন্নীত হয়েছে।

২০১৭ সালে সমন্বিত আর্নিংস পার শেয়ার (ইপিএস) বেড়ে দাঁড়ায় ৬.০৭ টাকা, যা ২০১৬ সালে ছিল ৪.৫৫ টাকা। ২০১৭ সালে সলো ভিত্তিতে আর্নিংস পার শেয়ার (ইপিএস) বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৬.১৪ টাকা, যা ২০১৬ সালে ছিল ৫.২৩ টাকা। ২০১৭ সালের ডিসেম্বরে প্রতি শেয়ারে নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) সমন্বিতভাবে দাঁড়ায় ৩১.১০ টাকা, যা ২০১৬ সালের ডিসেম্বরে ছিল ২৫.৯০৮ টাকা। সলোভিত্তিতে নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ২০১৭ সালের ডিসেম্বর শেষে দাঁড়ায় ৩০.৩৯ টাকা, যা ২০১৬ সালের ডিসেম্বর শেষে ছিল ২৫.০৭ টাকা।

স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বিশ্লেষক এবং পুঁজিবাজার বিশেষজ্ঞরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা বিদেশের স্টেকহোল্ডারদের জন্য ইন্টারনেটে সরাসরি সম্প্রচারিত হয়। ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর. এফ. হোসেন ব্যাংকের আর্থিক ফলাফল উপস্থাপন করেন এবং প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এ. কে. জোয়াদ্দার, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও চৌধুরী আখতার আসিফ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেলিম আর. এফ. হোসেন বলেন যে, তাঁর দায়িত্ব পালনকালে গত দুই বছরে ব্যাংকটির অসামান্য অর্জনে তিনি গর্বিত। তিনি বলেন, ‘২০১৭ ব্র্যাক ব্যাংকের জন্য মাইলফলক অর্জনের বছর ছিল। প্রযুক্তিতে ও মানবসম্পদের উন্নয়নকল্পে ব্র্যাক ব্যাংক উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে, যা দেশের সেরা ব্যাংক হওয়ার পথে এক ধাপ এগিয়ে নিয়েছে। মূল্যবোধ বিষয়ে আমরা সব সময় আপসহীন এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ও কর্মীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা ক্রমশ সেরা ব্যাংক হওয়ার পথে এগিয়ে যাচ্ছি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD