শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের তথ্যভাণ্ডার গড়ে তোলা হবে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করলেও সুযোগ পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা ২২৫ কোটি টাকার ঋণ মওকুফ, উত্তরাঞ্চলের লাখো কৃষকের মুখে স্বস্তির হাসি স্পেনের কাছে হেরে ফ্রান্স অধিনায়কের স্বীকারোক্তি—কৌশলেই পিছিয়ে ছিলাম যৌন নিপীড়ন ও মানহানি মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ পেলেন ই জিন ক্যারল সাইবার হামলার অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মরুভূমি জয় করে গড়ে ওঠা সবুজ ভূমির কাহিনি নৃত্যনাট্যে বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড, নজর মেসি-কেইনের মহারণে এক বছর পর পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী স্ভিরিডেনকো

বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করলেও সুযোগ পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বৈরী আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এসব পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে নির্ধারিত তারিখে পরীক্ষা দিতে পারবেন।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, টানা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায় কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়ও কিছু পরীক্ষার্থী প্রতিকূল পরিস্থিতির কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেনি।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের একাডেমিক জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ ব্যবস্থার আওতায় অনুপস্থিত পরীক্ষার্থীদের চট্টগ্রাম বোর্ডের অভিন্ন প্রশ্নপত্রে একই সময়সূচিতে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

এদিকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, প্রশ্ন প্রণয়নের সঙ্গে জড়িত দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল ছিল, তার জন্য পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। ওই দুটি প্রশ্নের বিপরীতে সবাই পূর্ণ নম্বর পাবেন।

সূত্র: জাতীয় সংসদ ও শিক্ষা মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD