মোঃ রাসেল আহম্মেদ, লিসবন(পর্তুগাল)প্রতিনিধি:পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশের গৌরবের ৪৯তম বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে স্মরণ করেছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশীরা।
বৈরি আবহাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দিয়েও ১৬ই ডিসেম্বর রাত ১২.০১ মিনেটের প্রথম প্রহরে লিসবনেব স্থায়ী শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরনে পুস্পস্তবক অর্পন করেন পর্তুগাল আওয়ামীলীগ, বৃহত্তর নোয়খালী এসোসিয়েশন অব পর্তুগাল, পর্তুগাল ছাএলীগ, পর্তুগাল বাংলা নিউজ, পর্তুগাল বাংলা প্রেস ক্লাব সহ পর্তুগালের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশীগন।
পরে শহীদ মিনারে মুক্তিযু্দ্বের শহীদদের স্মরনে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন পর্তুগাল আওয়ামীলীগের সভাপতি আবুল বাসার বাদশা, বৃহত্তর নোয়খালী এসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির জাহাঙ্গীর, পর্তুগাল ছাএলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন পর্তুগালে অবস্থান রত বাংলা মিডিয়ার সংবাদ কর্মী সহ লিসবন বাংলাদেশ কমিউনিটির সুশীল সমাজের প্রতিনিধিরা।
এসময় বক্তারা স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদ এবং ২ লক্ষ মা-বোনের ইজ্জতের কথা স্বরণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌম যে রাষ্ট্র আমরা পেয়েছি তা যেকোন মূল্যে অক্ষুণ্ণ রাখার প্রতিজ্ঞা করেন।
স্বাধীনতার পরে দেশকে পুনর্গঠনে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরা হয় এবং ভবিষ্যতে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে রেমিট্যান্স পেরনের পাশাপাশি দেশে প্রবাসীদের বিনিয়োগে এগিয়ে আসার আহবান জানানো হয়।