শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

বেনাপোলে ঈদের টানা ছুটি কাটাতে ভারতে যাওয়া যাত্রীদের উপচে পড়া ভিড়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১১ আগস্ট, ২০১৯

আরিফুজ্জামান আরিফ বেনাপোল: ঈদের টানা ছুটিতে ভারতে যাওয়া পাসপোর্টযাত্রীর সংখ্যা বেড়েছে। ভিসা সহজলভ্যতা ও কম খরচের কারণে অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ কাটাতে এবং ঘুরতে ভারত যাচ্ছেন।

শুক্রবার বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্টযাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। নিরাপত্তা ও বিশৃঙ্খলা এড়াতে দায়িত্বে রয়েছে পুলিশসহ কয়েকটি নিরাপত্তা বাহিনী। সকাল থেকে ৭ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশন থেকে সারাদিন লাইন ছিল যাত্রীদের প্রায় দুই কিলোমিটার।

বেনাপোল চেকপোস্ট এলাকায় সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পার হতে না পেরে পাসপোর্টযাত্রীরা অতিষ্ঠ হয়ে ওঠেন। যারা পরে এসেছেন তারা এখানকার কিছু অসাধু আনসার সদস্যদের টাকা দিয়ে আগে পার হওয়ায় লাইনে থাকা যাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক টার্মিনালের প্রবেশের পথের গ্লাস ভেঙে যায়।

এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যাত্রীদের ওপর মৃদু লাঠিচার্জ করেন। খবর পেয়ে দ্রুত বেনাপোল পোর্ট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ভারত গমনকারী পাসপোর্টযাত্রী অমল বোস বলেন, দীর্ঘ তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি। এর আগে কোনো দিন এমন অবস্থার সৃষ্টি হয়নি।

ঢাকা থেকে আসা ক্যান্সার আক্রান্ত রোগী আমেনা খাতুন বলেন, আমি আমার রোগের পরিচয় এবং ক্যান্সার কার্ড দেখালেও আনসার সদস্যরা আমাকে প্রবেশ করতে দেয়নি। অথচ আমার পেছনে আসা যাত্রীদের লাইন থেকে টাকা নিয়ে ভিতরে প্রবেশ করানো হয়েছে।

স্থানীয়রা জানান, গত দুই মাস ধরে এরকম অবস্থার সৃষ্টি হয়েছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে। এর আগে এর চেয়ে দ্বিগুন লোক ভারতে প্রবেশ করলেও এরকম লাইনের সৃষ্টি হয়নি।

তারা অভিযোগ করে বলেন, ঢাকা থেকে এসবি‘র (স্পেশাল ব্রাঞ্চ) লোক আসছে এরকম দোহাই দিয়ে দ্রুত কাজ স্লো করে দিয়ে পাসপোর্টযাত্রীদের ভোগান্তিতে ফেলছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পাসপোর্টযাত্রীরা যে ভাবে দ্রুত তাদের আনুষ্ঠানিকতা শেষ করে যেতে পারবে সে ব্যবস্থা করা উচিত বলে তারা মনে করেন। আগে যেভাবে পাসপোর্টযাত্রীরা ভারত যেত তাতে কোনো ঝামেলা হয়নি। কিন্তু বর্তমানে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রীদের ভোগান্তিতে ফেলছে।

অপরদিকে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ ভারতগামী পাসপোর্টযাত্রীদের নিকট থেকে ৪৫ টাকা টার্মিনাল চার্জ নিলেও তাদের দিতে পারছে না বসার স্থান। মাত্র ৫০ জনের সীট রয়েছে টার্মিনালের ভিতরে। অথচ এ পথে প্রতিদিন চার থেকে ছয় হাজার যাত্রী ভারতে প্রবেশ করে। যাত্রীরা টার্মিনাল চার্জ দিয়ে বাইরে রোদ বৃষ্টিতে ভিজছে।

সব মিলিয়ে বেনাপোল চেকপোষ্টে অপরিকল্পিত ব্যবস্থাপনায় পাসপোর্টযাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল বাশার বলেন, ঈদের ছুটিতে যাত্রী সংখ্যা বৃহস্পতিবার বিকাল থেকে বেশি লক্ষ্য করা গেছে। যাত্রীদের সেবায় আমাদের ডেস্ক একটানা কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD