শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

বিশ্বের শীর্ষ হতদরিদ্রের তালিকায় ভারত প্রথম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা ডেস্কঃ বাংলাদেশে হতদরিদ্রের সংখ্যা ২ কোটি ৪১ লাখ। উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েও বিশ্বে হতদরিদ্র মানুষের তালিকায় বাংলাদেশের অবস্থান পঞ্চম স্থানে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের ‘পোভার্টি অ্যান্ড শেয়ারড প্রসপারিটি-২০১৮’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে হতদরিদ্রের সংখ্যা ২ কোটি ৪১ লাখ। আন্তর্জাতিক দারিদ্র্যরেখা অনুযায়ী, দৈনিক ১ ডলার ৯০ সেন্টের কম আয়ের মানুষদের হতদরিদ্র হিসেবে বিবেচনা করা হয়।

হতদরিদ্রের তালিকায় ভারতের অবস্থান শীর্ষে। দেশটিতে ১৭ কোটি ৫৭ লাখ হতদরিদ্র রয়েছে। এ তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে নাইজেরিয়া, কঙ্গো ও ইথিওপিয়া। তালিকায় থাকা শীর্ষ ১০ এর অন্য ৫টি দেশ হলো তানজানিয়া, মাদাগাস্কার, কেনিয়া, মোজাম্বিক ও ইন্দোনেশিয়া।

দ্বিতীয় স্থানে থাকা নাইজেরিয়ায় ৮ কোটি ২৬ লাখ, তৃতীয় স্থানে থাকা কঙ্গোতে ৫ কোটি ৩২ লাখ ও চতুর্থ স্থানে থাকা ইথিওপিয়ায় ২ কোটি ৬৭ লাখ হতদরিদ্রের বসবাস।

বিশ্বে এমুহুর্তে সর্বমোট হতদরিদ্রের সংখ্যা ৭৩ কোটি ৬০ লাখ। এ সংখ্যার ৪৫ কোটি হতদরিদ্র বাস করে তালিকার শীর্ষ ১০ টি দেশে। বিশ্বব্যাংকের হিসেবে, ২০৩০ সালের মধ্যে সারা বিশ্বে হতদরিদ্রের সংখ্যা কমে দাঁড়াবে ৪৭ কোটি ৯০ লাখে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD