মোঃ রাসেল আহম্মেদ, লিসবন,পর্তুগাল:মহান বিজয় দিবস এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্তুগাল আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ১০ টায় লিসবনের বাংলাদেশী অধ্যুষিত এলাকায় স্পাইসি রেস্টুরেন্ট উক্ত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জহিরুল আলম জসিমের সভাপতিত্বে এবং শওকত ওসমানের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন লিসবন বায়তুল মোকাররম জামে মসজিদের ২য় খতিব হাফেজ মোঃ হাসান। এরপরে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহিদ এবং পর্তুগাল আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইমরান হোসেন ভুঁইয়া’র আব্বার মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা জনাব মাহাবুব আলম, সিনিয়র সহ সভাপতি ফরহাদ মিয়া, সহ সভাপতি এম, এ খালেক, সহ সভাপতি আফজল হোসেন, সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, সহ সভাপতি মিজানুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ খান, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন ভূঁইয়া , সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইমদাদ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মহিবুর রহমান মহিত, পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সদস্য মামুনুর রশিদ মামুন, পর্তুগাল ছাত্রলীগের ছাত্রনেতা বাপপী তালুকদার ও শাকিল জিয়া।
বক্তরা জাতীর জনক বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত বাংলার শ্রেষ্ঠ বীর সন্তানদের গভীর শ্রদ্বার সাথে স্মরণ করেন। অাসন্ন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে জোরালো ভূমিকা রাখার আহবান জানান। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ, আর ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের জন্য নৌকা মার্কায় ভোট চান।
আলোচনায় আরো উপস্হিত ছিলেন শফিউল আলম, মিজানুর রহমান, আলিম ঊদ্দিন , মোর্শেদ আজিম , বেলাল উদ্দিন, ফুহাদ হাসান, স্বপন আহমেদ, মুনতাসির আহমেদ শুভ, আফতাফ উদ্দিন, মেহেদী হাসান, জাবেদ, মোস্তাক, নবী হোসাইন, ইসমাইল জুয়েল, রাশেদুল আলম, মাঈনুল ইসলাম, মজিবুর,ওহাব, মামুন, জুবাইয়ের, মিরাজ জুনায়েদ হাসান, রিয়াদ হোসেন খোকা, সুরুজ আলম, সাইদুর রহমান, মোহাম্মদ শাখাওয়াত হোসেন বকুল,মনজুরুল বারী, পর্তুগাল ছাএলীগ নেতা সোহাগ, মোহাম্মদ ওলি মিয়া প্রমূখ।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ ও ইমরান হোসেনের পিতার রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।