শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

বাংলা সিনেমা ও নকশিকাঁথার মোহনায় ডালাসে সাংস্কৃতিক মহা-উৎসব

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ মে, ২০২৫

তিন দিন, এক শহর, অগণিত গল্প : বাংলা সিনেমা ও নকশিকাঁথার মোহনায় ডালাসে সাংস্কৃতিক মহা-উৎসব।

ডালাসের বুকে আসছে আবারো বাংলা চলচ্চিত্র উৎসব ! ১-৩ আগস্ট ২০২৫, আঞ্জেলিকা ফ্লিম সেন্টারে ৩ দিনে বসছে এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলা, যার নামকরণ করা হয় ‘৮ম বাংলা চলচ্চিত্র উৎসব ডালাস।’ সিনেমা শুধু পর্দায় আটকে থাকবে না, এবার চলচ্চিত্র মিশে যাবে অনুভবে, শিকড়ে, আর এক নতুন শিল্পের রঙে নকশিকাঁথার ছবিতে।একটা উৎসব, দু’টি ধারা-সিনেমা ও ফ্যাশন।

প্রতিবারের মতো এবারো দর্শকদের জন্য থাকছে দুই বাংলার মননশীল ও হৃদয় ছুঁয়ে যাওয়া পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। গল্পের পর গল্প, পর্দায় জেগে উঠবে সেই সব চেনা-অচেনা বাংলা, যেখানে কান্না, হাসি, প্রতিবাদ, প্রেম আর ইতিহাস এক সুতোয় গাঁথা।

কিন্তু এবার শুধু সিনেমা নয়, প্রথমবারের মত এই উৎসবে যুক্ত হচ্ছে “নকশিকাঁথার ছবি”। শত শত বছরের বাংলার নারীর সূক্ষ্ম বুননে ফুটে ওঠা নকশিকাঁথা এবার র‍্যাম্পে হাঁটবে, রঙিন আলোয় মঞ্চে প্রাণ পাবে। সৃজনশীল এই প্রয়াসের পেছনে আছেন সৃজনেরহাট- এর প্রতিষ্ঠাতা পরিচালক ডা. তারেক ইয়াসিন উজ্জ্বল। তিনি বলেন, “এবার ফ্যাশন এবং সিনেমার মোহনায় গড়ে তুলবে এক নতুন অভিজ্ঞতা। আপনিও হয়ে উঠুন এই ইতিহাসের অংশ।”

ডালাসের ৩ দিনের আয়োজন শুধু প্রবাসী বাংলাভাষীদের জন্য নয়।এ এক বিশ্ববাংলার গল্প, এক শিকড়ের খোঁজ। যেখানে সিনেমা আর সূতো একসাথে গাঁথে সংস্কৃতির নতুন পরিধান।

তিন দিন, এক শহর, এক ইতিহাসের সাক্ষী হোন আপনি। বাঙালিয়ানা ছুঁয়ে যাক আপনার মন।পরিবারসহ চলে আসুন, অংশ হোন আমাদের এই মহোৎসবে। চোখ রাখুন : বাংলা সিনেমা ও নকশিকাঁথার মোহনায় ডালাসে সাংস্কৃতিক মহা-উৎসবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD