শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে প্রাণবন্ত ‘বৈশাখী মেলা’: সাংস্কৃতিক মিলনমেলায় প্রবাসে এক টুকরো বাংলাদেশ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার: আইসিটি মন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকার মন্ত্রী সরকারের অবৈধ অভিবাসনের প্রক্রিয়ায় “zero tolerance” নীতির ওপর জোর দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন বিভিন্ন দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক: চীনা মুখপাত্র ৯ বছর পর চীন সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট সফল উৎক্ষেপণের পর মহাকাশ স্টেশনে পৌঁছাল থিয়ানচৌ-১০ ডব্লিউএইচএতে তাইওয়ানের অংশগ্রহণ ঠেকাতে চীনের সিদ্ধান্ত কৌশলগত অংশীদারিত্ব জোরদারে চীনে তাজিক প্রেসিডেন্ট ছবির গাঁ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কই ইন্দো-প্যাসিফিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পল কাপুর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ‍্য এশিয়াবিষয়ক অ‍্যাসিস্ট‍্যান্ট সেক্রেটারি পল কাপুর। ছবি: সংগৃহীত


মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর বলেছেন, ভবিষ্যতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত অবস্থান অনেকাংশে নির্ভর করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর। তিনি বাংলাদেশকে এ অঞ্চলে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও উল্লেখ করেন।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ থেকে যাওয়া ২৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিট ২০২৬-এ অংশ নিতে ওই প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফর করছে।

পল কাপুর বলেন, সাম্প্রতিক বিভিন্ন চুক্তি ও সহযোগিতার ফলে বাংলাদেশে মার্কিন প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুযোগ আরও বিস্তৃত হয়েছে। তার মতে, অশুল্ক বাধা কমায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে।

তিনি বোয়িং উড়োজাহাজ ক্রয়ের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামও বক্তব্য দেন। তারা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

চলতি মাসের ৩ থেকে ৬ মে অনুষ্ঠিত সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বিশ্বের শতাধিক দেশ থেকে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর মধ্যে বিপুলসংখ্যক আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যবসায়ী রয়েছেন।

বাংলাদেশি প্রতিনিধিদলের সম্মানে সংবর্ধনার আয়োজন করে ওয়াশিংটনভিত্তিক ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD