শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা : ঢাকা’র বার্ষিক সভা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫

বন্ধুপ্রতীম দুই দেশ চীন এবং বাংলাদেশের সিরামিক শিল্পের মধ্যে সহযোগিতা ও উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্য সম্পর্ক জোরদার জরুরি বলে মন্তব্য করেছেন উভয় দেশের সিরামিক শিল্প সংশ্লিষ্টরা। তাদের মতে, এশিয়ান সিরামিকস টেকনোলজি ৫০ ফোরাম-ঢাকা’র বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে চীনের উন্নত সিরামিক প্রযুক্তি বাংলাদেশের শিল্পে স্থানান্তরের এবং বিনিয়োগের সুযোগ তৈরি করবে। পাশাপাশি আধুনিকীকরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতেও তা দারুন সহায়ক ভূমিকা রাখতে পারে।

‎শনিবার রাজধানীর একটি হোটেলে এশিয়ান সিরামিকস টেকনোলজি ৫০ ফোরাম – ঢাকা’ বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন – বিসিএমইএ এবং ফোশান ইউনিসিরামিকস এক্সপো যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে মিডিয়া পার্টনার ছিল সিরামিক টাউন উইকলি ও সিরামিক বাংলাদেশ ম্যাগাজিন।

সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ এফসিএমএ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম সুমন, সাধারণ সম্পাদক ইরফান উদ্দীন, সিরামিক টাউন উইকলি’র প্রেসিডেন্ট ও ফোশান ইউনিসিরামিকস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার লি সিনলিয়াং।

‎বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ এফসিএমএ বলেন , আমাদের লক্ষ্য চীনের উন্নত সিরামিক প্রযুক্তি বাংলাদেশের শিল্পে স্থানান্তরের সুযোগ তৈরি করা, যা এই শিল্পের আধুনিকীকরণ এবং উৎপাদন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD