শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলন 

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

নিউইয়র্কে ২৯ অক্টোবর ,বুধবার নিউইয়র্ক সময় সকাল ৯টায় “টার্নিং পয়েন্ট: বাংলাদেশ জুলাই-আগস্ট আন্দোলনের পর” শীর্ষক আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স (কানাডা) এবং সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম (বেলজিয়াম)।

সহ-আয়োজক হিসেবে যুক্ত হয়- নেভার এগেইন অ্যাসোসিয়েশন (পোল্যান্ড), ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম (যুক্তরাজ্য), রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ (ভারত), ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ (সুইজারল্যান্ড), ৭১@হার্ট (যুক্তরাজ্য), একাত্তরের প্রহরী (যুক্তরাষ্ট্র), সেন্টার ফর ইউএসএ–বাংলাদেশ রিলেশনস (যুক্তরাষ্ট্র) এবং সেন্টার ফর জেন্ডার জাস্টিস অ্যান্ড উইমেন এমপাওয়ারমেন্ট (ক্যামেরুন)।

সম্মেলনে গত ১৫ মাসে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং দেশের গণতন্ত্র ও সুশাসন পুনরুদ্ধারে জাতীয় ও আন্তর্জাতিক মহলের গঠনমূলক ভূমিকা আহ্বান করা হয়।

জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের (OHCHR) জুলাই–আগস্ট ২০২৪ সালের আন্দোলন-সংক্রান্ত রিপোর্ট নিয়ে আলোচনায় বক্তারা বলেন, রিপোর্টটির নিরপেক্ষতা, পদ্ধতিগত স্পষ্টতা ও বিশ্লেষণধর্মী গভীরতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁরা আরও বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত হবে বাংলাদেশের প্রেক্ষাপট ও জনগণের আকাঙ্ক্ষাকে সঠিকভাবে মূল্যায়ন করা।

সম্মেলনে পাঁচ দফা ঘোষণা গৃহীত হয়-
১️ নাগরিক ও রাজনৈতিক অধিকারের পূর্ণ পুনঃপ্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ।
২️ মানবাধিকার লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করা।
৩️ গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা।
৪️ চরমপন্থা রোধ ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা জোরদার করা।
৫️ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করা।

সম্মেলনে বক্তব্য দেন রেভ. ড. রবার্ট বি. লান্সিয়া (যুক্তরাষ্ট্র), উইলিয়াম স্লোন (কানাডা), প্রফেসর বীনা সিক্রি (ভারত), পাওলো কাসাকা (বেলজিয়াম), ক্রিস ব্ল্যাকবার্ন (যুক্তরাজ্য), শার্লট জ্যাকুমার্ট (সুইজারল্যান্ড), সুহাস চাকমা (ভারত), নাতালিয়া সিনিয়েভা (পোল্যান্ড), ড. চংসি আয়োহ জোসেফ (ক্যামেরুন), ড. নুরুন নবী (যুক্তরাষ্ট্র), প্রফেসর ড. মোহাম্মদ শহিদুল্লাহ (যুক্তরাষ্ট্র), ড. এস. এম. মাসুম বিল্লাহ (ফ্রান্স), ব্যারিস্টার তপস কান্তি বাউল (জার্মানি)সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. হাবিবে মিল্লাত, সভাপতি, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স, কানাডা।

সঞ্চালনায় ছিলেন প্রিয়জিৎ দেবসরকার, ইঞ্জিনিয়ার রানা হাসান মাহমুদ ও দেবদ্যুতি দাশগুপ্ত। ধন্যবাদ জ্ঞাপন করেন মো.গোলাম কিবরিয়া তালুকদার, নির্বাহী পরিচালক, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স।

মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে গ্লোবাল বাংলা, ব্রিজ বাংলা-২৪, নারেটিভা- ৩৬০, এনআরবি নিউজ-২৪, আলফা টিভি, প্রবাস দর্পণ, দৃষ্টিকোণ-৭১ এবং বাংলা নিউজ নেটওয়ার্ক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD