শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

বাংলাদেশের ঋণখেলাপি সংস্কৃতি বিষয়ক সেমিনার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

মিরপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) অনুষ্ঠিত হলো বাংলাদেশের ব্যাংকিং খাতে ঋণখেলাপি সংস্কৃতি ও এর ভবিষ্যত বিষয়ক একটি সেমিনার।

বৃহস্পতিবার (২৯ মার্চ) বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘লোন ডিফল্ট কালচার ইন ব্যাংকিং সেক্টর অব বাংলাদেশ: দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারটি। আর তা আয়োজন করে বিইউপির ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-জেনারেল।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদ উল বারী ও উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ও ব্র্যাক ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ড. এ বি এম মো. আজিজুল ইসলাম।

সেমিনারটি সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুক উল হক এবং সঞ্চালনা করেন ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-জেনারেলের প্রভাষক শাহরিন আশরাফ।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD