জার্মানবাংলা রিপোর্ট: বগুড়া-৬ ও ৭ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নের চিঠি বিতরণ শুরু করেছে বিএনপি।
সোমবার রাজধানীর গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৬ আসনের জন্য মনোনয়ন সংগ্রহ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম। আর বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান লালু। মনোনয়ন তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসন নিয়ে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া-৬,৭ ও ফেনী-১ আসন নিয়ে লড়বেন বিএনপির চেয়ারপারসন।
আজ সোমবার দুপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনোনয়ন কার্যক্রম উদ্বোধন করেন।
এছাড়া ধানের শীষের পক্ষে মনোনয়ন পেয়েছেন ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বরিশাল-১ আসনে জহিরউদ্দিন স্বপন, বারিশাল-২ আসনে মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল-৫ আসনে মজিবুর রহমান সারোয়ার, রংপুর-১ আসনে মোকাররম হোসেন, রংপুর-২ ওহিদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী, রংপুর-৩ আসনে মোজাফ্ফর আহমেদ রিতা রহমান, রংপুর-৬ আসনে সাইফুল ইসলাম, নোয়াখালী-২ আসনে জয়নুল আবেদীন ফারুক, নোয়াখালী-৫ আসনে ব্যারিস্টার মওদূদ আহমদ, ঢাকা-২ আসনে আমান উল্লাহ আমান, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৫ আসনে নবী উল্লাহ, ঢাকা-৬ আসনে আবুল বাশার, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৯ আসনে হাবিব-উন-নবী খান, ঢাকা-১৩ আসনে আবদুস সালাম, ঢাকা-১৪ আসনে এসএ সাজু, দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর হোসেন ও মোজাফফর হোসেন, দিনাজপুর-২ আসনে সাদেক রিয়াজ, দিনাজপুর-৪ আসনে হাফিজুুর রহমান ও আক্তারুজ্জামান, ভোলা-৩ আসনে হাফিজ উদ্দিন, ভোলা-৪ আসনে নাজিম উদ্দিন আলম, সিলেট-২ আসনে রুশনারা আলী লুনা, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ (এলডিপি), ফেনী-২ আসনে জয়নাল আদেীন ভিপি, নরসিংদী-৩ আসনে সানাউল্লাহ মিয়া, মৌলভীবাজার-২ আসনে সুলতান মু. মনসুর।