শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

ফুটপাতে জমে উঠেছে ঈদের কেনাকাটা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫

রাজধানীর বড় বড় শপিং মলগুলোর মতো ফুটপাত মার্কেটগুলোতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। আজ ২১ রমজান, ঈদের বাকি আট বা নয় দিন। শেষ মুহূর্তে পরিবারসহ কেনাকাটা করতে আসছেন অনেকেই।

হরেক পণ্যের সমাহার থাকায় ঈদের কেনাকাটায় গুলিস্তান এবং এর আশপাশে ভিড় থাকে সবচেয়ে বেশি। আজ শনিবার (২২ মার্চ) এখানে আসা এক ক্রেতার সঙ্গে কথা হয়। তিনি পেশায় স্যানিটারি দোকানের সেলসম্যান। তিনি বলেন, ‘আমাদেরতো ভাই ইনকাম কম, বড় বড় মার্কেটে যাইতে পারি না। তাই ফুটপাত থেকেই কিনি। এখানে দামও কম, জিনিসও ভালা। বাচ্চাকাচ্চাদের জন্য মন মতো যেন নিতে পারি, তাই এখানে আসা।’

সরেজমিনে দেখা যায়, গুলিস্তানের এই ফুটপাতে হরেক রকমের পণ্য কিনছেন ক্রেতারা। কী নেই এখানে! শার্ট, প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি, পায়জামা, শিশুদের পোশাক, লুঙ্গি, থ্রি-পিস, শাড়ি, লেহেঙ্গা, ট্রাউজার, জুতা, বেল্ট, ঘড়ি, মানিব্যাগ, চশমা সবই মেলে। মাত্র ২০০ থেকে ৫০০ টাকায় জিন্স-গ্যাবাডিং প্যান্ট, ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের শার্ট পাওয়া যায়। পাঞ্জাবি মিলে ২৫০ থেকে ১০০০ টাকায়। ৫০ থেকে ২৫০ টাকায় পাওয়া যায় রঙ-বেরঙের টি-শার্ট।

গুলিস্তানের ফুটপাত মার্কেটে সবচেয়ে বেশি ক্রেতার দেখা মেলে শিশুদের দোকানগুলোতে। সরেজমিনে ছেলে ও মেয়ে শিশু উভয়ের পোশাকের দোকানগুলোতেই বেশ ভিড় দেখা যায়। মাত্র ২০০ টাকা থেকে ১০০০ টাকায় পাওয়া যায় মেয়ে শিশুদের জামা।

বিক্রেতা আব্দুল মতিন বলেন, ‘আমার এখানে সব নতুন নতুন কালেকশন। তাই কোনো কাস্টমার এলে ফিরে যায় না। আমি দামও রাখি কম। একটা জামায় ৫০ টাকা লাভ হলেই ছেড়ে দেই। যে কারণে দেখতেই পাচ্ছেন কাস্টমারের ভিড় বেশি।’

ক্রেতা মজিবুল হক বলেন, ‘তুলনামূলক দাম কম আছে। ৪০০ টাকা করে দুই মেয়ের জন্য দুটি জামা কিনেছি। দেখতে সুন্দর। মেয়েগুলো খুব খুশি হবে। এখন মেয়ের মার জন্য কিনলেই কেনাকাটা শেষ। নিজের জন্য শেষ দিকে কিনে নেব।’

যাত্রাবাড়ি থেকে আসা পারভিন আক্তার বলেন, ‘যাত্রাবাড়ির ওই দিক থেকে গুলিস্তানে দম কম। ভালো জিনিস পাওয়া যায়। তাই পাশের রুমের এই ভাবিকে নিয়ে আসলাম ছেলের জন্য শার্ট আর পাঞ্জাবি কিনতে। পাঞ্জাবি কিনেছে ৩০০ টাকা দিয়ে। এখন ২০০-৩০০ টাকার মধ্যে একটা শার্ট-প্যান্ট কিনবে।’

শুধু শিশুদের জামা-কাপড়ই নয় বড়দেরও সব ধরনের পোশাক পাওয়া যায় গুলিস্তানের এই ফুটপাত মার্কেটে। তেমনই এক ক্রেতা আশরাফ। তিনি বলেন, ‘ঈদে বাড়ি যাবো আর কয়দিন পর। বাবা ও মা আছেন গ্রামে। তাদের জন্য কেনাকাটা করছি। বাবার জন্য লুঙ্গি ও পাঞ্জাবি নিয়েছি। এখন মায়ের জন্য শাড়ি নেব। ফুটপাতে ভালো ভালো জিনিস পাওয়া যায়, কেবল আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে আপনি ঠকবেন না।’

কেবল ক্রেতা নয়, সন্তুষ্টি দেখা গেছে বিক্রেতাদের মাঝেও। বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, ‘জিন্স প্যান্টের অনেক চাহিদা। বিক্রিও ভালো হচ্ছে। বিকেল ও সন্ধ্যার পর বেচাকেনা একটু বেশি হয়। তখন মানুষ বাড়ে। চাঁদরাতের মধ্যে সব বিক্রি হয়ে যাবে আশা করছি।’

গুলিস্তানের ফুটপাত মার্কেটে জামা-কাপড়ের মতো জুতার চাহিদাও অনেক। সব বয়সের সব রকম জুতা পাওয়া যায় এখানে। দোকানগুলোতে জুতার পসরা সাজানো। ভিড়ও আছে ক্রেতাদের। বিক্রেতারা জানান, একটু কম দামি জুতা বেশি বিক্রি হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD