শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

প্রমত্তা বেতনা নদী এখন মরা খাল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯

খনন ও টিআরএম পদ্ধতি বাস্তবায়নের দাবি পানি ও বেতনা নদী বাচাঁও সংগ্রাম কমিটির

মোস্তাক আহমেদ, কলারোয়া: ভূমি দস্যুদের বেপরোয়া দখল ও দীর্ঘদিন খনন না করায় কলারোয়ার প্রমত্তা বেতনা নদী এখন মরা খালে পরিণত হয়েছে। বন্ধ হয়েগেছে নদীর জোয়ার-ভাটা। নদীতে ময়লা-আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। এছাড়া আগামী বর্ষা মৌসুমের আগে নদী খনন না করা হলে আবাসিক এলাকা, ফসলের মাঠ, মাছের ঘেরসহ বিভিন্ন এলাকা প্লাবিত ও জলাবদ্ধতার আশংখা প্রকাশ করেছেন উপজেলার পরিবেশবাদী সচেতন মহল। তাদের দাবি নদী খনন না করায় একদিকে এলাকার পরিবেশের ভারসম্য নষ্ট হচ্ছে অন্যদিকে দ্রুত দেশের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে প্রমত্তা এই নদীটি।

এদিকে সাতক্ষীরা পানি কমিটি ও বেতনা নদী বাচাঁও আন্দোলন কমিটির নেতৃবৃন্দ অবিলম্বে ভূমি দস্যুদের কবল থেকে রক্ষা, নদীতে জমা পলি অতি দ্রুত খনন ও নদীতে জোয়ারভাটায় টিআরএম পদ্ধতি চালু করার দাবি জানিয়ে দীর্ঘদিন মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন আন্দোলন করলেও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ বাস্তবায়নের কোন ব্যাবস্থা গ্রহন করছে না।

জানা গেছে, কলারোয়া পৌরসদরের মাঝ দিয়ে প্রবাহিত বেতনা নদীতে ২৫/ ৩০ বছর আগে পার্শ্ববর্তী বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা নদী পথে ব্যবসা-বানিজ্যের জন্য এ বেতনা নদী দিয়ে যাতায়াত করতো। এর ফলে কলারোয়া উপজেলা সদর, ঝাউডাঙ্গা, সাতক্ষীরা, পাটকেলঘাটা, তালাসহ জেলার বিভিন্ন স্থানে ব্যবসা-বানিজ্যের অন্যতম নদী বন্দর গড়ে উঠেছিলো এসব এলাকায়। এছাড়া উপকুলবর্তী উপজেলা গুলো থেকে পাইকারী ব্যাবসায়ীরা বড় বড় নৌকা যোগে বেতনা নদী দিয়ে মালামাল নিয়ে কেনা-বেচা করতে আসত। সে সময় বেতনা নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে নদী বন্দর গড়ে উঠায় এলাকার সাধারন মানুষের কর্ম সংস্থানের সৃষ্টি হয়েছিলো। কিন্তু কালের আবর্তে আজ সেই বেতনা নদীতে পলী জমে ও ভুমি দস্যুদের অবৈধ্য দখলের কারনে জোয়ার-ভাটাহীন মরা খালে পরিনত হয়েছে। আর নদীতে ফেলা ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়িয়ে নষ্ট হচ্ছে উপজেলার পরিবেশ অন্যদিকে কলারোয়া উপজেলাসহ সাতক্ষীরা জেলায় প্রতি নিয়ত প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখিন হতে হচ্ছে।

কলারোয়া পৌরসদরের বাসিন্দা শহিদ আলী জানান, গত ১৫/১৬ বছর যাবত নদী পুন:খনন করার দাবিতে রাজপথে আন্দোলন হয়েছে কিন্তু আজো নদী খননের ব্যবস্থা হয়নি। ফলে পলি মাটি জমে নব্যতা হারিয়ে বেতনা নদী ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে। আর এ সুযোগে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা (ভুমি দস্যু হিসেবে পরিচিত) বিভিন্ন সময়ে নদীর মাঝে বাধ দিয়ে মাছ চাষ, নদী তীরবর্তী চরে অবৈধ্য দখল করে পাকা বাড়ী-ঘর, দোকান নির্মান করছে এছাড়া চর দখল করে তারা অন্যের কাছে বিক্রি করে দেওয়ার ফলে বেতনা নদী এখন সংকুচিত হয়ে স্রোতহীন (জোয়ার-ভাটা বন্ধ) হয়ে পড়েছে।

এদিকে স্রোত না থাকায় নদীতে শেওলা, কচুরীপানা জমে থাকা এবং নদীর তীরবর্তী বাসিন্দাদের মল, আবর্জনাসহ বিভিন্ন নষ্ট জিনিষ ফেলায় সেগুলি পচে দূর্গন্ধ চড়াচ্ছে যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

স্থানীয় নদী তীরবর্তী বাসিন্দাদের দাবি, নদী খনন করে আবারো মুল স্রোতধারায় ফিরিয়ে না আনায় বর্ষা মৌসুমে নব্যতা হারা বেতনা নদীর পানি উপচে পড়ে বন্যা ও স্থায়ী জলবদ্ধতার কারণে তীরবর্তী বাসিন্দা, উপজেলার কৃষক, মৎস্য চাষী, ও সাধারণ মানুষের ব্যাপক ক্ষয় ক্ষতি হচ্ছে। এসব বাসিন্দারা বেতনা নদী খনন করে বন্যা ও জলাবদ্ধতা দুর করা এবং অবৈধ্য দখলদারদের উচ্ছেদ করে প্রমত্তা বেতনা নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার জোর দাবি জানান।

সাতক্ষীরা বেতনা নদী বাচাঁও আন্দোলন কমিটির নেতা ইয়ারব হোসেন জানান, জীব বৈচিত্রসহ প্রাকৃতিক বিপর্যয় এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও দখলদার মুক্ত করার জন্য সাতক্ষীরা জেলায় বেতনা নদী বাচাঁও সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ দিন ধরে এই কমিটির মাধ্যমে মাববন্ধন, সাংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসুচি পালন করা হলেও কতৃপক্ষ কোন কর্ণপাত করছে না। তিনি বলেন, বেতনা নদী দিয়ে সাতক্ষীরা জেলার ব্যবসা-বানিজ্যের অন্যতম যাতায়াত মাধ্যম ছিলো। বড় বড় নৌকা যোগে কলারোয়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় বানিজ্যিক বন্দর গড়ে উঠেছিলো। কিন্তু কালক্রমে সে নদী বক্ষে পলি জমে ভরাট ও অবৈধ দখলদারদের কারনে আজ মরতে বসেছে। পানির ধারন ক্ষমতা না থাকায় জোয়ার-ভাটাহীন বেতনা নদীর তীরে অবৈধ ভাবে গড়ে উঠেছে মিল, কল-কারখানা, বাড়িঘর, ইটভাটাসহ বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান। তিনি সাতক্ষীরা জেলায় জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পরিবেশ দুষনরোধ, বন্যা-জলাবদ্ধতা নিরসন, কষিৃ ও ব্যবসায়িক উন্নয়নে অবিলম্বে বেতনা নদী খনন ও জোয়ারধারার জন্য টিআরএম পদ্ধতি চালু করে নদী বাঁচাতে সরকারের ঊর্ধতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD