শিরোনাম :
আমদানি মেলার হাত ধরে বৈশ্বিক বাণিজ্যে স্থিতিশীলতার বার্তা দিচ্ছে চীন: জরিপের ফলাফল সিপিসি ও বিএনপির পারস্পরিক আদান-প্রদান বৃদ্ধির মাধ্যমে সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা মধ্যবর্তী নির্বাচনে ধাক্কার পর হোয়াইট হাউসে ট্রাম্প: অভিশংসনের পথে হাঁটলে ডেমোক্র্যাট পার্টিই ধ্বংস হবে ২৭ রানে ৩ উইকেট হারানোর পর ক্যারিবীয়দের ঘুরে দাঁড়ানোর লড়াই একদিনের সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান: ৪ হাজার কোটি টাকার জেটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: স্পিকার সাংবাদিকদের মতামতের ভিত্তিতে সাইবার সুরক্ষা আইন চূড়ান্ত হচ্ছে: গ্রেফতারে আদালতের পূর্বানুমতির নীতিগত সিদ্ধান্ত পোশাক খাতের সহিংসতা স্বাভাবিক আন্দোলন নয়, রাজনৈতিক চক্রান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থায়ন দিচ্ছে বাংলাদেশ ব্যাংক: ৫৬ জেলায় আবেদন শুরু ২৪ ঘণ্টায় ইয়েমেনি বাহিনীর প্রায় ১ হাজার হামলা: ৩৩২ হুথি সেনা হতাহতের দাবি

সিপিসি ও বিএনপির পারস্পরিক আদান-প্রদান বৃদ্ধির মাধ্যমে সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। ৪ নভেম্বর (বুধবার) সকাল ১০টা ৫ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই সাক্ষাৎ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিল সফররত উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধি দল।

প্রধানমন্ত্রী তারেক রহমান কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও উন্নয়ন অংশীদারিত্বসহ নানা বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন লিউ হাইসিং। জবাবে প্রধানমন্ত্রীও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াংকে আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সময় লিউ হাইসিং বলেন, চলতি বছর প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের সময় দুই দেশের ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের একটি নতুন যুগের যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। সেই ঘোষণার আলোকে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে চীনের সমর্থন অব্যাহত থাকবে। বাংলাদেশের প্রতি চীনের অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের অপার সম্ভাবনার প্রতিও পূর্ণ আস্থা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। দীর্ঘদিন ধরে দুই দেশের জনগণের হৃদয়ে এ সম্পর্কের বিশেষ স্থান রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এই ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা এগিয়ে নেওয়া এখন আমাদের দায়িত্ব।

চীনের কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যে দলীয় পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। লিউ হাইসিং বলেন, দুই দলের সম্পর্ক আরও বিস্তৃত ও বহুমাত্রিক করার বিষয়ে চীন আন্তরিকভাবে আগ্রহী। এ সময় তিনি বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বৈঠকে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ লাখ রোহিঙ্গার দীর্ঘদিনের উপস্থিতির কারণে বাংলাদেশের অর্থনীতি, সমাজ, জনমিতি ও পরিবেশের ওপর সৃষ্ট মারাত্মক চাপের বিষয়টি তুলে ধরেন। এ সংকট সমাধানে চীনের কার্যকর সহযোগিতা কামনা করেন তিনি। জবাবে লিউ হাইসিং বলেন, চীন রোহিঙ্গা সংকট সম্পর্কে গভীরভাবে অবগত রয়েছে। তিনি এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর গভীর উদ্বেগের কথা চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে সরাসরি অবহিত করবেন বলে আশ্বস্ত করেন।

বৈঠকে চীনের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি দুই দেশের রাজনৈতিক দল ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, এমপি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

অন্যদিকে, লিউ হাইসিংয়ের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িনসহ ঊর্ধ্বতন চীনা কূটনীতিকবৃন্দ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আগে সকালে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লিউ হাইসিং। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

সূত্র: লুৎফর-নাহার,চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD