শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির নতুন মসজিদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০১৯

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন(পর্তুগাল) প্রতিনিধি:পর্তুগালে একটি সময় ছিল যখন ধর্মপ্রান মুসলিম কমিউনিটি তাদের নামাজ আদায়ের নিদিষ্ট কোন জায়গা পেত না! কিন্তু বিগত কয়েক দশকে পর্তুগালে মুসলিম কমিউনিটি এবং মসজিদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সূত্র মতে বর্তমানে পর্তুগালে প্রায় ষাট হাজারের বেশী বিভিন্ন দেশের মুসলিম বসবাস করছেন এবং যা ক্রমবর্ধমান।

বর্তমানে সমগ্র পর্তুগাল জুড়ে ছোট বড় মিলিয়ে প্রায় সাতান্নটি মসজিদের তথ্য পাওয়া যায়। যার মধ্যে বাংলাদেশ কমিউনিটি কতৃক স্থাপিত পঞ্চম মসজিদটি সাম্প্রতিক সময়ে সরকারি ভাবে স্বীকৃত হলো লিসবনের অদূরে কাসকাইস শহরে। লিসবনে দুটি, ফোর্তোতে একটি এবং রিবেলেইরোতে একটি মসজিদের পরে সর্বশেষ কাসকাইসে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ কমিউনিটি কতৃক।

কাসকাইস লিসবন থেকে মাত্র প্রায় ৩০ কিলোমিটার দূরের আধুনিক একটি শহর। দু-দশক আগে সেখানে কোন বাংলাদেশী লোকজন না থাকলেও বর্তমানে শহরটিতে প্রায় ৪০ টির মত পরিবার বসবাস করছেন এবং ব্যবসা বানিজ্য ও চাকুরীজীবী সহ প্রায় ৩০০ লোকের বসবাস। তাছাড়া ৫০ টির মতো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশিদের তত্ত্বাবধানে এবং প্রতিনিয়ত নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে শহরটিতে।

তার ধারাবাহিকতায় গত দুই বছর আগে কাসকাইসে বাংলাদেশ কমিউনিটি এবং ব্যবসায়ীদের সন্মিলিত প্রচেষ্টায় একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি জুম্মার নামাজ এবং পাশের খোলা মাঠে ঈদের জামাতও চালু রয়েছে মসজিদটিতে।

সাম্প্রতিক সময়ে মসজিদটি সরকারীভাবে রেজিস্ট্রি করা হয়েছে। সেই উপলক্ষে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে এক বিশেষ দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

কাসকাইস ইসলামিক কমিউনিটির সভাপতি জনাব ফারুক আহমেদ, সহ সভাপতি মাহমুদ আলী এবং সেক্রেটারি মেহেদি হাসানের সার্বিক পরিচালনায় দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশী ও বিদেশি মুসল্লিরা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি সেন্টার লিসবনের নেতৃবৃন্দ, লিসবনের বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গ এবং সাংবাদিক সহ আরো অনেকই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD