চুয়াডাঙ্গা থেকে অর্পন রকি: একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে ২৩০ আসনের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এবারো চুয়াডাঙ্গার জীবননগর থেকে হাজী আলী আজগার টগরকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আ.লীগের দলীয় কার্যালয় থেকে নৌকার মনোনয়নের চিঠি হাতে তুলে দেয়া হয়।
মনোনয়নের চিঠি হাতে পাওয়ার পর আজ সোমবার এম.পি ঢাকা থেকে জীবননগর পৌঁছালে জীবননগর উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে মুক্তমঞ্চে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীদের সাথে নিয়ে জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন।
এসময় তিনি নেতা কর্মীদের সকলের উদ্দেশ্যে আ.লীগের উন্নয়ন, অর্জন, অবদান সম্পর্কে বক্তব্য করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা আহবান করেন।