শিরোনাম :
যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ খেলাধুলার সঙ্গে আত্মরক্ষার শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট চালুর পরিকল্পনায় সরকার

নারী কর্মকর্তাদের স্যার ডাকার নির্দেশনা বাতিল

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বাংলাদেশে সকল সরকারি দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে উর্ধ্বতন নারী কর্মকর্তাদের ‘স্যার’ ডাকার সরকারি নির্দেশনা বাতিল করে সঠিক সম্বোধন নির্ধারণ করতে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রায় ১৬ বছর ধরে স্বৈরশাসনামলে শেখ হাসিনাকে ‘স্যার’ ডাকতে বাধ্য করা হতো। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছিল বলে জানা গেছে।

প্রেস উইং জানায়, একই প্রথা অন্যান্য ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও অনুসরণ করা হতো এবং এখনো অনেক ক্ষেত্রে এই ‘উদ্ভট’ রীতি বহাল আছে।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে ওই নির্দেশনাটি বাতিল করেছে।

একইসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা অন্যান্য অতিরঞ্জিত প্রটোকল নির্দেশনার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

এ বিষয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটি এক মাসের মধ্যে বিদ্যমান প্রটোকল নির্দেশিকা ও সম্বোধন পদ্ধতির পর্যালোচনা করে উপযুক্ত সংশোধনী প্রস্তাব উপদেষ্টা পরিষদের কাছে জমা দেবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD