শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

নারীর ক্ষমতায়ন নিয়ে লা মেরিডিয়ান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩১ মার্চ, ২০১৮

নারীর ক্ষমতায়ন ও এর গুরুত্ব অনুধাবনে লা মেরিডিয়ান ঢাকা ও কালারস এফএম ১০১.৬-এর যৌথ উদ্যোগে ৩১ মার্চ অনুষ্ঠিত হলো ‘লা মেরিডিয়ান ঢাকা প্রেজেন্টস কালারস অফ উইমেন’।

অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিলো “নারীর ক্ষমতায়নে নারী” যেখানে ১৮জন সংগ্রামী নারীর জীবনকে ছবি এঁকে তুলে ধরেছেন দেশের ২৪ জন প্রখ্যাত শিল্পী।

এছাড়া পুরোটা সময় ছবি আঁকা ও প্রদর্শনী, প্যানেল আলোচনা এবং সবশেষে সমাজের নানা খাতে সংগ্রামী নারীদের জন্য আর্থিক অনুদান সংগ্রহ কর্মকাণ্ডের মধ্য অতিবাহিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার মাননীয় রাষ্ট্রদূত রিনা পি সোমার্নো।

বিপাশা হায়াত, কনক চাঁপা চাকমা, কুহু প্লামন্দন ও ফারিহা জেবার মত দেশের সুপরিচিত শিল্পীদের লাইভ বা সরাসরি ছবি আঁকার মধ্য দিয়ে শুরু হয়েছে দিনব্যাপী এ অনুষ্ঠান। প্রখ্যাত এ শিল্পীরা তাদের শৈল্পিক দক্ষতা প্রদর্শনীর মাধ্যমে আয় করা অর্থ প্রদান করেছেন সমাজের পরিশ্রমী ও সংগ্রামী নারীদের সহায়তায়। শিল্পীদের আঁকা ছবিগুলো দিনের শেষে একটি নিলাম অনুষ্ঠানের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়। আয় করা অর্থ পুরো দেশ থেকে নির্বাচিত ১৮জন দরিদ্র ও সংগ্রামী নারীদের মাঝে বিতরণ করা হয়।

এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়াটিক থ্রি সিক্সটি-এর নির্বাহী ভাইস চেয়ারপারসন সারা যাকের; অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং কালারস এফএম ১০১.৬-এর চেয়ারম্যান গীতিয়ারা সাফিয়া চৌধুরী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD