শিরোনাম :
ই-রিকশা চলাচলে শৃঙ্খলা আনতে দ্রুত বিধিমালা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্বশান্তিতে বাংলাদেশের অভিজ্ঞতা আছে, মুসলিম বিশ্বের জন্যও অবদান রাখতে চাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না’: রাষ্ট্রপতি সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্রের কুলু পেয়েছি: চিফ প্রসিকিউটর লর্ডসে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ: সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকের তলব বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী অবৈধ ও লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী বিশকেকে সিএমজির চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান প্রদর্শন

ধর্ম নয়, জাতীয় ঐক্য ও উন্নয়নই সরকারের অঙ্গীকার: রথযাত্রায় স্থানীয় সরকারমন্ত্রী

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উপলক্ষে রাজধানীর স্বামীবাগ আশ্রমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণেই বাংলাদেশের অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয়। সরকার বিশ্বাস করে, বাংলাদেশি জাতীয়তাবাদের মূল চেতনা হলো সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া।

তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মাবলম্বী মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ। এ কারণে রাষ্ট্র পরিচালনা ও উন্নয়ন কর্মকাণ্ডে কোনো সম্প্রদায়কে বিচ্ছিন্ন না রেখে সবাইকে সম্পৃক্ত করার নীতিই সরকার অনুসরণ করছে।

মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। একই সঙ্গে জনগণের কল্যাণ ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। সেই অসাম্প্রদায়িক ঐক্য নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সূত্র: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD