জাতীয় শহীদ চার নেতাকে সরণ করে “জেলহত্যা দিবস” উপলক্ষে দক্ষিণ আফ্রিকা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারের আলোচনা সভা ও মিলাদ মাহফিল দোয়ার মাধ্যমে পালন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বিকালে জোহান্সেনবার্গের স্মল স্ট্রিট কেন্দ্রীয় কার্যলয়ে ডা: কাজী নাঈমুল হক ফয়সালের সভাপতিতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর খালেদা আক্তার, বিশেষ অতিথি ছিলেন আব্দুল আউয়াল সোহেল, আবু নাসের হাজারী, জি,এম বাদল মৃধা, মোহাম্মদ মিলন, মোহাম্মদ হাছান, শাহিন ভুখারী, ইসমাইল মাহমুদ, ইসমাইল হোসেন, লিটন প্রমুখ।
আলোচনা সভায় অনুষ্ঠানে বক্তাগণ ১৫ আগস্ট ও জেলহত্যায় শহীদের রুহের মাগফেরাত কামনা করেন।এবং সকল পলাতক দোষীদের খুঁজে বের করে আইনের আওয়াত এনে শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো দাবি জানান বক্তারা।
কাজী শিপনের পরিচালনায় দেশ ও জাতির কল্যান কামনা করে হাফেজ মাওলানা জুনায়েদের মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।